Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইল সরে গেলে অস্ত্র আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ
    আন্তর্জাতিক

    ইসরাইল সরে গেলে অস্ত্র আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ

    এফ. আর. ইমরানএপ্রিল 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লেবাননে অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ। তবে শর্ত হিসেবে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলকে অবশ্যই দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে এবং হামলা বন্ধ করতে হবে।

    বিশ্বসংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, তারা অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেটা হবে জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে এবং প্রেসিডেন্টের নেতৃত্বে। তিনি বলেন, “আমরা আলোচনায় প্রস্তুত, তবে ইসরাইলকে দক্ষিণ লেবনের পাঁচটি পাহাড়চূড়া থেকে সরে যেতে হবে এবং আগ্রাসন বন্ধ করতে হবে।”

    যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরই ঘোষণা দেন, দেশের সব অস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। তাঁর নেতৃত্বে শিগগিরই হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে রাজনৈতিক মহলের দাবি।

    ২০২৪ সালে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পর লেবাননের রাজনৈতিক ও সামরিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতে হিজবুল্লাহর একাধিক শীর্ষ নেতা ও হাজারো যোদ্ধা নিহত হয়, ধ্বংস হয় বিপুল অস্ত্র মজুদ। এই পরিস্থিতিতেই অস্ত্র নিরস্ত্রীকরণ প্রসঙ্গটি আবারো সামনে আসে।

    যদিও চলমান যুদ্ধবিরতির কারণে বড় ধরনের সংঘর্ষ থেমে আছে, ইসরাইলের বিমান হামলা হিজবুল্লাহর ওপর চাপ তৈরি করে চলেছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকাও সক্রিয়, যারা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ দাবি করছে এবং একইসঙ্গে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রস্তুত করছে।

    হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার দীর্ঘদিন ধরেই লেবাননে বিতর্কের কেন্দ্রবিন্দু। সমালোচকদের মতে, গোষ্ঠীটি একতরফাভাবে দেশকে সংঘাতে জড়াচ্ছে এবং রাষ্ট্রের বাইরে তাদের অস্ত্র থাকা লেবাননের সার্বভৌমত্বের জন্য হুমকি। ২০০৮ সালে এ ইস্যুতে সীমিত গৃহযুদ্ধও হয়েছিল।

    যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে অনুমোদনহীন সব সামরিক স্থাপনা ও অস্ত্র সরাতে হবে। দুটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ লিতানির উত্তরের ড্রোন ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রসহ কিছু ভারী অস্ত্র লেবানন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

    লেবাননের প্রেসিডেন্ট আউন বলেছেন, সংলাপ ছাড়া কোনো সমাধান আসবে না বরং জোরপূর্বক পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সুরে মারোনাইট গির্জার প্রধান প্যাট্রিয়ার্ক বেচারা বুতরোস আল-রাই বলেন, “সব অস্ত্র রাষ্ট্রের হাতে আসা উচিত, তবে সেটা ধাপে ধাপে কূটনৈতিকভাবে হওয়া প্রয়োজন।”

    যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মরগান ওর্তাগুস বৈরুতে সফর করে কড়া বার্তা দেন, “হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ইসরাইলের ওপর হামলা বন্ধ করতে হবে।”

    হিজবুল্লাহ দাবি করছে, তারা দক্ষিণ লিতানিতে সশস্ত্রভাবে সক্রিয় নয় এবং যুদ্ধবিরতি মেনে চলছে। তবে প্রতিদিন ইসরাইল চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ তাদের। গোষ্ঠীর উপপ্রধান নাঈম কাসেম বলেন, “আমরা এখনো কূটনৈতিক সমাধানের পক্ষে, তবে প্রয়োজনে বিকল্প পথেও যেতে প্রস্তুত।”

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিকভাবে সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জরুরি। কারণ আরেকটি বড় সংঘাত লেবাননের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.