Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরবে নতুন ১৪টি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান
    আন্তর্জাতিক

    সৌদি আরবে নতুন ১৪টি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান

    এফ. আর. ইমরানএপ্রিল 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবের জ্বালানি খাতে যুক্ত হলো আরও ১৪টি নতুন তেল ও গ্যাসক্ষেত্র। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং বিশাল মরুভূমি অঞ্চল ‘আর রুব আল খালি’ বা এম্পটি কোয়ার্টারে এসব খনির সন্ধান মিলেছে। বুধবার (৯ এপ্রিল) এ ঘোষণা দেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। সূত্র: আরব নিউজ

    জ্বালানিমন্ত্রী জানান, আবিষ্কৃত খনিগুলোর মধ্যে রয়েছে ছয়টি নতুন তেলক্ষেত্র, দুটি তেলের রিজার্ভার, দুটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র এবং চারটি গ্যাস রিজার্ভার। এসব আবিষ্কার সৌদি আরবের জ্বালানি খাতে বৈশ্বিক নেতৃত্ব আরো দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    নতুন আবিষ্কারের উল্লেখযোগ্য তথ্য:

    • পূর্বাঞ্চলীয় জাবু-১ কূপে প্রতিদিন ৮০০ ব্যারেল হালকা অ্যারাবিয়ান ক্রুড তেল উৎপাদন হচ্ছে।
    • সায়াহিদ-২ কূপে দৈনিক ৬৩০ ব্যারেল তেল উত্তোলনের সম্ভাবনা মিলেছে।
    • আইফান-২ কূপে থেকে প্রতিদিন ২,৮৪০ ব্যারেল হালকা তেল এবং ০.৪৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে।
    • জুবাইলা রিজার্ভারে বেরি-৯০৭ কূপে প্রতিদিন ৫২০ ব্যারেল তেল ও ০.২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে।
    • মাজালিজ ক্ষেত্রের ম্যাজালিজ-৬৪ কূপে প্রতিদিন ১,০১১ ব্যারেল প্রিমিয়াম লাইট ক্রুড ও ০.৯২ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলেছে।
    • নুয়াইর-১ কূপে প্রতিদিন ১,৮০০ ব্যারেল মাঝারি মানের তেল ও ০.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে।
    • ডামদা-১ কূপের দুটি রিজার্ভার থেকে যথাক্রমে ২০০ ও ১১৫ ব্যারেল তেল পাওয়া যাচ্ছে।
    • কুরকাস ক্ষেত্র থেকে প্রতিদিন ২১০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব হয়েছে।

    গ্যাসক্ষেত্রগুলোর তথ্য:

    • গিজলান-১ কূপে প্রতিদিন ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ২,৫২৫ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে।
    • আরাম-১ কূপে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ৩,০০০ ব্যারেল কনডেনসেট মিলেছে।
    • মিহওয়াজ-১৯৩১০১ কূপে ৩.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ও ৪৮৫ ব্যারেল কনডেনসেট পাওয়া গেছে।
    • মারজুক ক্ষেত্রের রিজার্ভারগুলোতে প্রতিদিন ৯.৫, ১০ ও ১.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হয়েছে।

    প্রিন্স আবদুল আজিজ বলেন, এই আবিষ্কারগুলো আমাদের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এগুলোর অবদান হবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণেও এটি সহায়ক হবে।

    বিশ্লেষকরা মনে করছেন, এসব নতুন খনির মাধ্যমে সৌদি আরব বৈশ্বিক জ্বালানি সরবরাহে আরো দৃঢ় ও প্রভাবশালী অবস্থান তৈরি করতে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.