Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মানবাধিকারকর্মীদের ওপর হামলা বন্ধে বিশ্বব্যাপী আহ্বান: রেড ক্রস
    আন্তর্জাতিক

    মানবাধিকারকর্মীদের ওপর হামলা বন্ধে বিশ্বব্যাপী আহ্বান: রেড ক্রস

    এফ. আর. ইমরানএপ্রিল 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বজুড়ে মানবাধিকারকর্মীদের ওপর চলমান হামলা বন্ধে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশনের (আইএফআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা জগান চাপাগেইন। একইসঙ্গে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক ত্রাণ পৌঁছানোর প্রতিবন্ধকতাগুলোর দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন।

    শনিবার (১২ এপ্রিল) তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত ‘ডিপ্লোমেসি ফোরাম’- এক সাক্ষাৎকারে চাপাগেইন বলেন, “গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে পারেনি।” সূত্র: আনাদোলু

    তিনি জানান, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, যা সেখানে মানবিক সংকটকে আরও তীব্র করেছে।

    মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে জগান চাপাগেইন বলেন, “আমি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছি- বিশ্বের যেখানেই হোক না কেন, মানবাধিকারকর্মীদের ওপর হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মানবিক আইন ও মৌলিক নীতিগুলোর প্রতি সম্মান দেখাতে হবে।”

    তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে একাধিক সংকট, সংঘাত ও বিপর্যয় একযোগে চলছে। কিন্তু দুঃখজনকভাবে এসব সংকটের কোনো রাজনৈতিক সমাধান নেই। ফলে একটি সংকট শেষ না হতেই আরেকটি শুরু হয়ে যাচ্ছে।”

    আইএফআরসি প্রধান মনে করেন, কেবলমাত্র কূটনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক সম্পৃক্ততার মাধ্যমেই এই অচলাবস্থা থেকে উত্তরণ সম্ভব। “মানবিক সংকট মোকাবেলায় শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি,”-উল্লেখ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.