Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩২ জন নিহত, আহত ৮৩
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩২ জন নিহত, আহত ৮৩

    ইভান মাহমুদUpdated:এপ্রিল 14, 2025এপ্রিল 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩২ জন নিহত, আহত ৮৩
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ ও ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৩ জন, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে।

    সোমবার সকাল সোয়া ১০টার দিকে সুমি শহরের প্রাণকেন্দ্রে পরপর দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ‘পাম সানডে’ ধর্মীয় উৎসব উদ্‌যাপনের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। উৎসবের এমন পবিত্র মুহূর্তে চালানো এই হামলায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

    সরকারি টেলিভিশন চ্যানেলগুলো হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে সুমির ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা মরদেহ, আহত মানুষ এবং ঘটনাস্থল থেকে আকাশে উড়তে থাকা ধোঁয়া স্পষ্টভাবে দেখা গেছে।

    ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লাইমেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের মধ্যে কেউ কেউ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। এই হামলার নিন্দা জানিয়ে সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার এক বিবৃতিতে বলেন, “এই উজ্জ্বল পাম সানডেতে আমাদের সম্প্রদায় এক ভয়াবহ বিয়োগান্তক ঘটনার সম্মুখীন হয়েছে। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি, ইতিমধ্যে ৩২ জনের বেশি প্রাণ হারিয়েছেন।”

    হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন, “মানুষ যখন গির্জায় যাচ্ছিলেন, তখন এই হামলা চালানো হয়েছে। এটি একটি মানবতাবিরোধী অপরাধ।” জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এই ঘটনার উপযুক্ত প্রতিক্রিয়া জানায়। তার অভিযোগ, যুদ্ধবিরতির আলোচনার মাঝেও রাশিয়া একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “রাশিয়ার প্রতি এমন মনোভাব দেখাতে হবে, যা একজন সন্ত্রাসীর প্রাপ্য।”

    ইতিমধ্যে ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার আগ্রাসন চলছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই সংঘাতের অবসানে জোর তৎপরতা শুরু করেন। এর অংশ হিসেবে গত শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এই বৈঠক চলে চার ঘণ্টার বেশি সময় ধরে।

    বৈঠকে দুই পক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধের একটি চুক্তিতে সম্মত হয়। তবে এই চুক্তি স্বাক্ষরের পরও উভয় পক্ষ একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এতে যুদ্ধবিরতির আলোচনা আবারও অনিশ্চয়তায় পড়েছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন শনিবার রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দুটি হামলা চালিয়েছে। পাশাপাশি, রুশ বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করে নিয়েছে বলেও জানিয়েছে তারা।

    এই প্রেক্ষাপটে গতকাল রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানায়, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, আগের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে পরিমাণ ক্ষতি করেছে, তার কারণে তাৎক্ষণিকভাবে কোনো ইতিবাচক ফলাফল আশা করা যাচ্ছে না।

    রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক পাভেল জারুবিন যখন মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তখন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “সবকিছু ভালোভাবে চলছে। তবে, তাৎক্ষণিক ফলের প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।”

    এই প্রেক্ষাপটে স্পষ্ট হয়ে উঠছে, রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত কেবল সামরিক নয়, কূটনৈতিক অঙ্গনেও গভীর উত্তেজনা সৃষ্টি করেছে। একদিকে ভয়াবহ মানবিক বিপর্যয়, অন্যদিকে শান্তির উদ্যোগের বাস্তবতা—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আজ ইউক্রেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.