Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা আর নেই
    আন্তর্জাতিক

    নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস ইয়োসা আর নেই

    এফ. আর. ইমরানএপ্রিল 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বখ্যাত পেরুভিয়ান লেখক ও সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গাস ইয়োসা (৮৯) প্রয়াত হয়েছেন। রোববার (স্থানীয় সময়) পেরুর রাজধানী লিমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার ইয়োসার পরিবারের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সিএনএন। তার ছেলে আলভারো বার্গাস ইয়োসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পারিবারিক বিবৃতিতে এ খবর জানান।

    ২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন বার্গাস ইয়োসা। সুইডিশ অ্যাকাডেমি তার সাহিত্যকে “মানবিক জটিলতার কাঠামোতে ক্ষমতার প্রতিচ্ছবি তুলে ধরার অসামান্য ক্ষমতা” বলে প্রশংসা করে। স্প্যানিশ ভাষার এই লেখক শুধু কথাসাহিত্যেই নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমেও খ্যাতি অর্জন করেন।

    পারিবারিক বিবৃতিতে বলা হয়, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বাবা মারিও বার্গাস ইয়োসা আজ লিমায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন।”

    ১৯৫২ সালে নাটক ‘লা গাইড দেল ইনকা’ দিয়ে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন ইয়োসা। ১৯৬৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘লা সিউদাদ ই লস পেররোস’ (ইংরেজিতে ‘The Time of the Hero’)- যা আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি পায় এবং একাধিক ভাষায় অনূদিত হয়। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘Conversation in the Cathedral’ (১৯৬৯), ‘Aunt Julia and the Scriptwriter’ (১৯৭৭) এবং ‘The War of the End of the World’ (১৯৮১)। তার লেখা অবলম্বনে নির্মিত হয় ১৯৯০ সালের চলচ্চিত্র ‘Tune in Tomorrow’।

    বার্গাস ইয়োসার মৃত্যুতে বিশ্বব্যাপী সাহিত্যপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার তিন সন্তান বিবৃতিতে বলেন, “আমরা জানি, বাবা একটি দীর্ঘ, ঘটনাবহুল এবং সৃষ্টিশীল জীবন কাটিয়েছেন। তার সৃষ্টি তাকে অমর করে রাখবে।”

    পেরুর প্রেসিডেন্টের কার্যালয় এবং প্রেসিডেন্ট নিজেও এক্সে পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

    ১৯৩৬ সালে পেরুর দক্ষিণাঞ্চলের আরেকিপায় জন্মগ্রহণ করেন বার্গাস ইয়োসা। শৈশবের একটি বড় সময় কাটে বলিভিয়ার কোচাবাম্বায়, যেখানে তার দাদা ছিলেন কনসাল। পরবর্তীতে তিনি সামরিক স্কুলে পড়েন এবং লিমার স্যান মার্কোস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সাংবাদিকতা ও ব্রডকাস্টিং দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পড়াশোনা করেন মাদ্রিদ বিশ্ববিদ্যালয়ে, পরে বসবাস করেন প্যারিসে। এক সময় লন্ডনের কিংস কলেজে শিক্ষকতা করেন। দীর্ঘ ভ্রমণ শেষে ১৯৭৪ সালে পেরুতে ফিরে আসেন।

    ১৯৯০ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন বার্গাস ইয়োসা। যদিও দ্বিতীয় দফার ভোটে আলবের্তো ফুজিমোরির কাছে পরাজিত হন। এরপর তিনি স্পেনে অভিবাসন নেন এবং ১৯৯৩ সালে স্পেনের নাগরিকত্ব লাভ করেন। পরের বছর তিনি জেতেন স্পেনের সবচেয়ে মর্যাদাসম্পন্ন সাহিত্য পুরস্কার সেরভান্তেস।

    নোবেল জয়ের পর এক সাক্ষাৎকারে ইয়োসা তার লেখালেখির প্রেরণা হিসেবে উল্লেখ করেন ফরাসি লেখক গুস্তাভে ফ্লবার্তের নাম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.