Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ইসরায়েলি হামলায় ৬ ভাইসহ নিহত আরো ৩৭
    আন্তর্জাতিক

    গাজায় ইসরায়েলি হামলায় ৬ ভাইসহ নিহত আরো ৩৭

    এফ. আর. ইমরানএপ্রিল 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বিমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই দমন-পীড়নে প্রাণ হারিয়েছেন আরো অন্তত ৩৭ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ছয় ভাইও রয়েছেন, যাঁরা ক্ষুধার্ত নাগরিকদের মাঝে খাবার সরবরাহ করছিলেন।

    সোমবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার গাজা জুড়ে চালানো বিমান হামলায় বহু স্থাপনা ধ্বংস হয় এবং শতাধিক মানুষ আহত হন। ইসরায়েলি হামলায় আহতদের অনেককেই গুরুতর অবস্থায় গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৪৪ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে চিকিৎসা না পেয়ে এক শিশু মৃত্যুবরণ করে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়।

    উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলেও, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে ফের হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন এই ধাপে ইতোমধ্যে নিহত হয়েছেন ১ হাজার ৫৭৪ জন এবং আহত হয়েছেন ৪ হাজার ১১৫ জন।

    জাতিসংঘ বলছে, এই দীর্ঘমেয়াদী আগ্রাসনে গাজার অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

    উল্লেখ্য ইসরায়েলের এ আগ্রাসনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলার মুখোমুখি রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.