ইসরায়েল এবার আল-আকসা মসজিদ চত্বরে ১৮০ জন ইহুদি উপাসককে প্রবেশের অনুমতি দিয়েছে। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ইহুদি উপাসকের প্রবেশ।
বুধবার এই ঘটনা ঘটে। ইহুদি উপাসকরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পাহারায় সেখানে ঢুকে। তারা সেখানে প্রার্থনাও করে।
এর আগে একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে সেখানে ঢুকতে দেওয়া হতো না। তাই এবারকার সংখ্যাটি অনেক বেশি।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ। তিনি এটিকে ভয়ংকর ও নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা এমন একটি পরিস্থিতির মুখে পড়েছি, যা আগে কখনও দেখিনি।”
ঘটনার সময় মুসলিম উপাসকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ বলছে, এভাবে আল-আকসার নিয়ম বদলানোর চেষ্টা চলছে।
তাদের আশঙ্কা, ইসরায়েল ‘স্থিতাবস্থা’ পরিবর্তন করতে চাইছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা ভেঙে নতুন নিয়ম চাপিয়ে দিতে চাইছে।
তবে ইসরায়েলি পুলিশ বলছে, তারা নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান। এটি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবেই স্বীকৃত।
তবে ১৯৬৭ সাল থেকে ইসরায়েল এ এলাকা দখল করে রেখেছে।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কট্টরপন্থী নেতারা আল-আকসায় ইহুদি উপাসনার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন পর্যবেক্ষকরা বলছেন, পুরো পরিস্থিতি এখন হেবরনের ইব্রাহিমি মসজিদের মতো বিভক্তির পথে যাচ্ছে।

