Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে ওয়াকফ বিল নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ মমতার
    আন্তর্জাতিক

    ভারতে ওয়াকফ বিল নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ মমতার

    সিভি ডেস্কএপ্রিল 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মমতা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে সংশোধিত ওয়াকফ বিল পাস হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিল মুসলিমদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে— এমন অভিযোগ উঠেছে নানা জায়গায়। শুধু ভারত নয়, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও।

    এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশে কী ঘটছে তা না জেনে এত তাড়াহুড়ো করে এই বিল কেন পাস করা হলো?

    বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জিনদের এক সম্মেলনে বক্তব্য দেন মমতা। তাঁর বক্তৃতার বড় একটি অংশজুড়ে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে তীব্র সমালোচনা।

    মমতা বলেন, নতুন ওয়াকফ আইন নিয়ে দেশের অনেক জায়গায় অশান্তি তৈরি হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ। তিনি আরও অভিযোগ করেন, প্রযুক্তির মাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। পাশাপাশি বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, “বাংলাদেশের অবস্থা জানেন না? এত তাড়াহুড়ো করলেন কেন? পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমানা ঘেঁষে আছে। আপনি ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন, চুক্তিও করছেন। সেটা করুন। দেশের ভালো হলে আমি কিছু বলব না।”

    এরপর অমিত শাহকে লক্ষ্য করে মমতা বলেন, “আপনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না। মোদিজির প্রধানমন্ত্রীত্ব শেষ হলে আপনার কী হবে? তখন আপনাকে হামাগুড়ি দিতে হবে।”

    তিনি আরও বলেন, “আমি মোদিজিকে অনুরোধ করছি, এই মানুষটিকে একটু নিয়ন্ত্রণ করুন। তাঁর হাতে সব এজেন্সি। তিনি নিজের মতো করে সেগুলো ব্যবহার করছেন।”

    সংখ্যালঘুদের উদ্দেশে মমতা বলেন, “এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে বড় পরিবর্তন আসবে। নতুন সরকার এলে আশা করি, হামাগুড়ি বাবু আর ঢুকতে পারবেন না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.