Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আবারো গাজায় ইসরাইলি হামলায় নিহত ৭০
    আন্তর্জাতিক

    আবারো গাজায় ইসরাইলি হামলায় নিহত ৭০

    এফ. আর. ইমরানUpdated:এপ্রিল 19, 2025এপ্রিল 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় ইসরাইলি বাহিনীর সর্বশেষ বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন আরো অন্তত ৭০ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত চলা এ হামলার খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আলজাজিরা

    প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা। যদিও ওইদিন গাজার মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

    ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বর্তমানে দক্ষিণ গাজার রাফা শহরের শাবৌর ও তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে। সেখান থেকেই পরিচালিত হয়েছে শুক্রবারের এই হামলা- জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

    উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরাইল। ওই হামলায় ইসরাইলে কমপক্ষে ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। প্রতিক্রিয়ায় শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

    দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের ১৯ জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় তিন পর্বের একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। প্রথম পর্বে সংঘাত বন্ধ ও জিম্মি-বন্দি বিনিময় শুরু হলেও- দ্বিতীয় ও তৃতীয় পর্বে প্রবেশ না করেই ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে এখন পর্যন্ত আরও দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    এছাড়া ইসরাইলের অব্যাহত অবরোধের কারণে উপত্যকাটিতে খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

    গাজায় চলমান এই মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ক্রমেই বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.