Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউক্রেন ইস্যু থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ইউক্রেন ইস্যু থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

    এফ. আর. ইমরানএপ্রিল 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শুক্রবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “এখানে মানুষ মারা যাচ্ছে। আমরা এটা থামাতে চাই। কিন্তু যদি কোনো পক্ষ এটা অযথা কঠিন করে তোলে, তাহলে আমরা বলব- তোমরা বোকার মতো আচরণ করছো, ভয়ংকর আচরণ করছো এবং এরপর আমরা সরে যাব।”- বিবিসি সূত্রে এমনটি জানা যায়।

    তবে আলোচনার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ না করলেও ট্রাম্প দ্রুত সমাধান দেখতে চান বলে জানান।

    এর আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছিলেন, কয়েক দিনের মধ্যে যদি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া থেকে নিজেকে গুটিয়ে নেবে। “আমরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে এটা টানতে পারি না,” বলেন তিনি।

    এদিকে ইউক্রেনের খারকিভ ও সুমি শহরে রাশিয়ার সাম্প্রতিক হামলায় অন্তত দুইজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতির মধ্যে মস্কো যুদ্ধবিরতির জন্য কিছু শর্তও দিয়েছে।

    ডোনাল্ড ট্রাম্প আগেই দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তবে বাস্তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    যুক্তরাষ্ট্রের মতে, উভয় পক্ষের অনমনীয় অবস্থানই এই অচলাবস্থার জন্য দায়ী।

    তবে আশার আলো দেখাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে এক বৈঠকে তিনি জানান, যুদ্ধ থামানো সম্ভব এবং তিনি এখনো আশাবাদী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.