Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় নিহত ৭
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় নিহত ৭

    এফ. আর. ইমরানএপ্রিল 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাগুলো স্থানীয় সময় শুক্রবার রাত ও শনিবার সকালে ঘটে। প্রাণহানির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল। সূত্র: এনবিসি, ওয়াশিংটন পোস্ট

    শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ইলিনয়ের মধ্যাঞ্চলের ট্রিলার কাউন্টি লাইন রোড এলাকায় একটি সেসনা ১৮০ মডেলের ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা চারজন আরোহী- দুই নারী ও দুই পুরুষ- ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

    অন্যদিকে নেব্রাস্কা রাজ্যের ফ্রেমন্ট শহরের দক্ষিণে প্লেট নদীর ধারে শুক্রবার রাতেই আরেকটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় তিনজন নিহত হন। তারা হলেন ড্যানিয়েল উইলিয়ামস (৪৩), জেফ বিটিঙ্গার (৫০) ও র‍্যান্ডি আমরেইন (৪৮)।

    দুটি ঘটনাই স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

    মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এনটিএসবি) উভয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি বা খারাপ আবহাওয়া দুর্ঘটনার পেছনে থাকতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষে জানানো হবে।

    বিশ্লেষকরা মনে করছেন, একের পর এক বিমান দুর্ঘটনা দেশটির সাধারণ বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তারা বলছেন, এমন দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়- নিরাপত্তাব্যবস্থায় আরো দৃঢ় নজরদারি এবং আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা জরুরি হয়ে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.