Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় সংঘর্ষে ইসরায়েলের ৪১২ সেনা নিহত, ফিলিস্তিনে হামলায় আরো নিহত ৫৪
    আন্তর্জাতিক

    গাজায় সংঘর্ষে ইসরায়েলের ৪১২ সেনা নিহত, ফিলিস্তিনে হামলায় আরো নিহত ৫৪

    এফ. আর. ইমরানএপ্রিল 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর নিহত সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১২ জনে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, শনিবার (১৯ এপ্রিল) উত্তর গাজায় এক সামরিক অভিযানে আরো এক সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

    গত ১৮ মার্চ গাজায় নতুন করে হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলি সেনার প্রাণহানির খবর নিশ্চিত করেছে তেলআবিব। এর আগে ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে ক্রমাগত হতাহতের সংখ্যা বেড়ে চলেছে।

    গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে ফিলিস্তিনি প্রাণহানির সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। আল-জাজিরার সূত্র অনুসারে, শনিবার দিনভর ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায়, এতে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হন। এ পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ১,৮০০ জন।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধে ইসরায়েলের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে হবে।

    অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা যুদ্ধবিরতির জন্য একটি স্থায়ী চুক্তি এবং বন্দিমুক্তির দাবি জানিয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, কোনো চাপেই যুদ্ধ বন্ধ হবে না এবং প্রয়োজন হলে আরও বড় পরিসরে অভিযান চালানো হবে।

    গাজার মানবিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুদ্ধ থামাতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.