Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু বিষয় কি চুক্তির পথে?
    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু বিষয় কি চুক্তির পথে?

    এফ. আর. ইমরানএপ্রিল 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ইস্যুতে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির রাজধানী রোমে। চলতি বছরের ১২ এপ্রিল ওমানের মাস্কাটে প্রথম দফা আলোচনা শেষে দুই পক্ষই পরবর্তী আলোচনার প্রতি সম্মতি জানায়।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, ইরানের সঙ্গে একটি ‘ট্রাম্প-ধাঁচের’ চুক্তির সম্ভাবনা থাকলে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী। তিনি বলেন, “আমরা এমন একটি চুক্তি চাই- যা আমেরিকার নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।”

    এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে আলোচনায় বসতে চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছেন। গত ৫ মার্চ পাঠানো ওই চিঠিতে বলা হয়, “আলোচনায় বসুন, না হলে সামরিক হামলার বিকল্প থাকবে না।” খামেনি পাল্টা জবাবে জানান, ইরানের ওপর হামলা হলে তারা চুপ করে বসে থাকবে না।

    পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা:

    ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, একে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৮,৩০০ কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যার মধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ উপাদান রয়েছে- যা অস্ত্র তৈরির পর্যায়ের খুব কাছাকাছি।

    ২০১৫ সালের চুক্তি অনুযায়ী, ইরান ৩.৬৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত এবং ৩০০ কিলোগ্রামের বেশি মজুত রাখতে পারত না। ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর থেকেই ইরান নিজেদের কর্মসূচি সম্প্রসারণ করতে থাকে।

    আলোচনার পটভূমি ও আশঙ্কা:

    প্রথম দফা বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনা করেন। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় অগ্রগতি হলেও মূল চুক্তিতে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি।

    ইরানের এক শীর্ষ উপদেষ্টা আলি লারিজানি বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রাখে, কিন্তু এখনো সে পথে যায়নি। তবে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পথ বেছে নেয়, তাহলে আত্মরক্ষায় ইরান বাধ্য হবে পাল্টা ব্যবস্থা নিতে।”

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা রয়েছে। তবে উভয় পক্ষই এখনো নিজেদের অবস্থানে অনড় থাকায় চূড়ান্ত সমঝোতা সময়সাপেক্ষ হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.