Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগের চেয়ে চার গুণ গতিতে উষ্ণতা বাড়ছে সাগরে, আশঙ্কায় বিজ্ঞানীরা
    আন্তর্জাতিক

    আগের চেয়ে চার গুণ গতিতে উষ্ণতা বাড়ছে সাগরে, আশঙ্কায় বিজ্ঞানীরা

    এফ. আর. ইমরানUpdated:এপ্রিল 21, 2025এপ্রিল 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত চার দশকে পৃথিবীর মহাসাগরের তাপমাত্রা আগের তুলনায় চার গুণ দ্রুত গতিতে বাড়ছে-এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণাটি রোববার দি আর্থ ডটকম-এ প্রকাশিত হলে জলবায়ু পরিবর্তনের গতি ও এর ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈজ্ঞানিক মহলে।

    গবেষণার তথ্যে দেখা গেছে, ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রতি দশকে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছিল ০.০৬ ডিগ্রি সেলসিয়াস। তবে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই বৃদ্ধির হার দাঁড়িয়েছে ০.২৭ ডিগ্রিতে- যা আগের তুলনায় প্রায় চার গুণ বেশি।

    এই দীর্ঘমেয়াদি বিশ্লেষণে গবেষকরা ব্যবহার করেছেন ইউরোপীয় স্যাটেলাইট মিশন থেকে প্রাপ্ত ২০টি ইনফ্রারেড রেডিওমিটার এবং দুটি মাইক্রোওয়েভ সেন্সরের তথ্য। পাশাপাশি সমুদ্রের জাহাজ ও ভাসমান বয়া থেকে সংগৃহীত ডেটাও যাচাই-বাছাই করে সংযুক্ত করা হয়েছে। গবেষকদের মতে, এটি এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রার রেকর্ড।

    তাপমাত্রা বৃদ্ধির পেছনে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এল নিনো- লা নিনা ও সূর্যের কার্যকলাপের মতো কিছু প্রাকৃতিক কারণ পর্যালোচনা করলেও গবেষকরা বলছেন, এই ঘটনাগুলোর প্রভাব স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদি উষ্ণতার জন্য মূল দায় গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসগুলো সূর্যের তাপকে পৃথিবীর উপরিভাগে আটকে রেখে সমুদ্রের মধ্যে অতিরিক্ত তাপ সংরক্ষণে ভূমিকা রাখছে।

    ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু গবেষক ক্রিস মার্চেন্ট বলেন, “তাপমাত্রা বৃদ্ধির বর্তমান প্রবণতা আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণের এক ধরনের প্রতিচ্ছবি।”

    এই অতিরিক্ত উষ্ণতার ফলে সমুদ্রের ওপর নেমে আসছে নানা ধ্বংসাত্মক প্রভাব। উষ্ণ পানি ঘূর্ণিঝড়কে আরও বিধ্বংসী করে তুলছে, প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে, সামুদ্রিক প্রাণী অভিবাসনে বাধ্য হচ্ছে এবং এতে বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী সমাজ। তাপের কারণে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় প্লাবনের ঝুঁকি বাড়ছে উপকূলজুড়ে। এর সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে বৃষ্টিপাত ও আবহাওয়ার ধরন।

    এই সংকট মোকাবিলায় আরও সুনির্দিষ্ট ও নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিয়েছেন গবেষকরা। ইতোমধ্যে ইএসএ ‘মোটিকিউসোমা’ নামের একটি প্রকল্প চালু করেছে, যা পৃথিবীর তাপ ভারসাম্য বিশ্লেষণে কাজ করছে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট মিশনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণে আরও গতি আসবে বলে আশা করছেন তারা।

    পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে উষ্ণতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। মহাসাগরের এই বিপজ্জনক উষ্ণতা জলবায়ু সংকটের পরবর্তী ধাপের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.