পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরটি সারা বিশ্বে গভীর শোকের সঞ্চার করেছে। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় তার বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিস মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৮ বছর।
ভ্যাটিকানের কার্ডিনাল ফ্যারেল শোকবার্তায় জানিয়েছেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস ইহলোক ত্যাগ করেছেন।” এর মাধ্যমে ক্যাথলিক ধর্মাবলম্বীরা হারালেন তাদের ধর্মীয় নেতা ও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বদের একজনকে।
পোপ ফ্রান্সিসের নেতৃত্বে বিশ্বজুড়ে ক্যাথলিক ধর্মের সম্প্রসারণ, সামাজিক ন্যায়, বিশ্ব শান্তি ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার মৃত্যু বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বড় শূন্যতা তৈরি করেছে।

