Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে সফরে এলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
    আন্তর্জাতিক

    ভারতে সফরে এলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

    এফ. আর. ইমরানএপ্রিল 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চার দিনের রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সফরে ভারতে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সঙ্গে রয়েছেন স্ত্রী ঊষা বালা চিলুকুরি ও তাঁদের তিন সন্তান। তবে সফরের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে একটি অনুপস্থিতি- শ্বশুরবাড়ি অন্ধ্রপ্রদেশে না যাওয়ার সিদ্ধান্ত।

    সোমবার সকাল ১০টায় ইতালি থেকে দিল্লি পৌঁছান ভ্যান্স পরিবার। বিমানবন্দরে তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঐতিহ্যবাহী পোশাকে সাজানো ছিল ভ্যান্সের তিন সন্তান- ছেলেরা কুর্তা-পায়জামায়, আর মেয়ে মিরাবেল ঘাগরা-চোলিতে।

    উল্লেখ্য ভ্যান্সের স্ত্রী ঊষা বালা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা-মা অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন আশির দশকে। তবে অন্ধ্রপ্রদেশ সফরের কোনো কর্মসূচি ভ্যান্স পরিবারের নেই- এ বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

    সফরের শুরুতেই আজ রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন জে ডি ভ্যান্স। একইসঙ্গে তাঁর সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত থাকবেন।

    বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করাসহ কোয়াড সম্মেলন ও প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনাও এ বৈঠকের আলোচ্য বিষয়।

    তবে প্রটোকল অনুযায়ী ভ্যান্সের সঙ্গে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাক্ষাৎ বা তাঁর পক্ষ থেকে কোনো ভোজের আয়োজন না থাকাও প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহলে। সফরের দ্বিতীয় দিনে ভ্যান্স পরিবার যাবেন স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে, এরপর রওনা হবেন রাজস্থানের জয়পুরের উদ্দেশে। সেখানে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন ভাইস প্রেসিডেন্ট।

    বুধবার আগ্রা সফরের পর বৃহস্পতিবার জয়পুর থেকেই দেশে ফিরবেন জে ডি ভ্যান্স। ফলে অন্ধ্রপ্রদেশের মাটিতে না পড়েই শেষ হবে তাঁর প্রথম ভারত সফর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.