Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দ্বিতীয় মেয়াদে ট্রাম্প নিজেকে কি মনে করছেন?
    আন্তর্জাতিক

    দ্বিতীয় মেয়াদে ট্রাম্প নিজেকে কি মনে করছেন?

    এফ. আর. ইমরানএপ্রিল 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতেই যেভাবে ক্ষমতা প্রয়োগ করছেন, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন- ট্রাম্প কি নিজেকে রাজা বা স্বৈরশাসক মনে করছেন?

    ৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে এসেছেন আগ্রাসী ও কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে। তিনি নিজেই সম্প্রতি বলেন, দ্বিতীয় মেয়াদটা আরো বেশি শক্তিশালী। আমি কিছু বললে সবাই করে ফেলে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য তাঁর শাসনরীতির বাস্তব প্রতিফলন।

    ক্ষমতায় ফিরে প্রথম দিনেই ক্যাপিটল দাঙ্গায় জড়িত শতাধিক বন্দিকে মুক্তি দেন ট্রাম্প। পাশাপাশি শুরু করেছেন একাধিক নির্বাহী আদেশের ধারাবাহিকতা, যেগুলো মার্কিন গণতন্ত্রের ভিত্তি ও আন্তর্জাতিক রাজনীতিতে বিস্তর আলোড়ন তুলেছে।

    জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির রাজনৈতিক ইতিহাসবিদ ম্যাট ডালেক বলছেন, ট্রাম্প ২.০ আগের চেয়ে অনেক বেশি কর্তৃত্ববাদী। এ ধরনের সাংবিধানিক আঘাত আধুনিক সময়ে নজিরবিহীন। আইওয়ার গ্রিনেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানী বারবারা ট্রিশ বলছেন, ট্রাম্প এখন এমন সহযোগীদের সঙ্গে ঘেরা, যারা কেবল তাঁর সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন না বরং তাঁকে আরও সাহস দিচ্ছেন।

    বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের বিতর্কিত সহায়তায় ট্রাম্প ঘোষণা দিয়েছেন ‘ডিপ স্টেট’-এর বিরুদ্ধে অভিযান। এদিকে সংবাদমাধ্যমকেও ‘মানুষের শত্রু’ আখ্যায়িত করে তাদের প্রবেশাধিকার সীমিত করেছেন তিনি। বিচার বিভাগ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাঁর শাসনযন্ত্র চাপ প্রয়োগ করছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানিক ভারসাম্যে হুমকি তৈরি করেছে।

    ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডা, চীনের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ, এমনকি গ্রিনল্যান্ড, পানামা খাল এবং কানাডার নিয়ন্ত্রণ দাবি- এসবই ট্রাম্পের বৈশ্বিক ক্ষমতা বিস্তারের মনোভাবের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি নির্ধারিত মেয়াদ শেষে ক্ষমতা ছাড়বেন? কারণ ট্রুথ সোশ্যালে তিনি নিজেকে ‘রাজা’ বলেও উল্লেখ করেছেন। সম্প্রতি জানিয়েছেন, তৃতীয় মেয়াদে থাকার কথা তিনি ‘মজা করে বলেননি’।

    মার্কিন সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন। তবে দুই মেয়াদ পর আবারও নির্বাচনে দাঁড়ানো নিয়ে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। এই ধূসর এলাকায় ঢুকেই হয়তো নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছেন ট্রাম্প।

    গ্যালাপ জরিপ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ট্রাম্পই সবচেয়ে কম জনসমর্থন নিয়ে দ্বিতীয় মেয়াদ শুরু করা প্রেসিডেন্ট। যদিও প্রথম মেয়াদের শুরুতে তাঁর প্রতি সমর্থন ছিল আরও কম।

    ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে, তা যেন প্রতিদিনের ঘটনাপ্রবাহেই স্পষ্ট হয়ে উঠছে। এখন দেখার বিষয়, এই “শক্তিশালী দ্বিতীয় মেয়াদ” কোথায় গিয়ে থামে- গণতন্ত্রের গণ্ডিতে, নাকি ব্যক্তির একচ্ছত্র শাসনের কাছে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.