ক্যারিবীয় অঞ্চলের বাহামা দেশের একটি দ্বীপে দুই ভাই, ক্লিন্ট বাফিংটন ও ইভান বাফিংটন, সাগরতীর ধরে হাঁটছিলেন। সেই সময় বালুর নিচে তাঁরা খুঁজে পান একটি বোতল, যার ভেতরে ছিল কিছু পুরনো বার্তা। এই বার্তাগুলো প্রায় ৫০ বছর আগে লেখা হয়েছিল।
ইভান বাফিংটন প্রথমে ওই বোতলটি খুঁজে পান। ক্লিন্ট বলছেন, ‘‘হঠাৎ আমি শুনলাম, আমার ওয়াকিটকিটি বাজতে শুরু করেছে এবং আমার ভাই বলল, ‘তুমি যা পেয়েছি, তা তুমি বিশ্বাসই করতে পারবে না।’ ’’ বোতলটি ছিল পেপসির কোমল পানীয়ের, যার ভেতরে শতাধিক বার্তা লেখা ছিল। ১৯৭৬ সালে ১৪ বছর বয়সী কিশোর পিটার আর টম্পসন এই বার্তাগুলো লিখেছিল, যখন সে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট নিউবেরির একটি স্কুলে সমুদ্রবিদ্যা পড়ত।
বার্তাগুলোর লেখক পিটার আর টম্পসনকে বাফিংটন ভাইয়েরা নানা সূত্রের মাধ্যমে খুঁজে বের করেন। তিনি এখন প্রৌঢ়, তবে কৈশোরে লেখা এই বার্তাগুলোর কথা তাঁর মনে নেই। তবে, স্কুলের সমুদ্রবিদ্যার ক্লাসগুলো স্মরণ করতে পারেন তিনি। পিটার বলেন, ‘‘এটি একেবারেই অসাধারণ। প্রায় ৫০ বছর পর এমন কিছু খুঁজে পাওয়া অবাক করা বিষয়।’’

