Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড ‘সাজানো হামলা’ হতে পারে: সংবাদমাধ্যমের দাবি
    আন্তর্জাতিক

    কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড ‘সাজানো হামলা’ হতে পারে: সংবাদমাধ্যমের দাবি

    এফ. আর. ইমরানএপ্রিল 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম আরওয়াই নিউজ। তারা দাবি করছে, এই হামলা ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলা হতে পারে, যার উদ্দেশ্য রাজনৈতিক লাভ এবং পাকিস্তানবিরোধী আবহ তৈরি।

    আরওয়াই নিউজ তাদের বুধবারের (২৩ এপ্রিল) প্রতিবেদনে জানায়, পর্যটকদের জনপ্রিয় গন্তব্য এই পাহাড়ি এলাকায় হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, অতীতের মতোই মোদি সরকার এই হামলাকে অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হামলার পরপরই ভারতের গণমাধ্যম ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে দায়ী করে ভিত্তিহীন প্রচার চালাতে শুরু করে। এমনকি হামলাকে ধর্মীয় উসকানি হিসেবে উপস্থাপন করারও চেষ্টা হয়, যেখানে দাবি করা হয়- অমুসলিম পর্যটকদের টার্গেট করা হয়েছিল।

    ভারতের মূলধারার সংবাদমাধ্যমগুলোর এ ধরনের প্রচারকে ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে উল্লেখ করেছে আরওয়াই নিউজ, যা সরকারিভাবে প্রচারিত তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে বলে দাবি তাদের।

    প্রতিবেদনটি ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রসঙ্গও টেনে আনে। এতে বলা হয়, অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর এবং বহিরাগতদের বসতির সুযোগ সৃষ্টি কাশ্মীরে ক্ষোভ ও বিক্ষোভের জন্ম দিয়েছে।

    এদিকে হামলার ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

    এ ঘটনা সামনে আসে এমন সময়, যখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে পাকিস্তানের ‘জাগুলার ভেইন’ হিসেবে উল্লেখ করেন- প্রকাশ করেন কাশ্মীরের ওপর ইসলামাবাদের জীবন-মরণ গুরুত্ব।

    এ হামলার দায় নিয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি সংগঠন, যাকে পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। টিআরএফ জানিয়েছে, কাশ্মীরে ৮৫ হাজারের বেশি বহিরাগত বসতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে।

    তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনো টিআরএফ-এর সম্পৃক্ততা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.