Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ১৩২টি কূটনৈতিক দপ্তর বন্ধের সিদ্ধান্ত
    আন্তর্জাতিক

    বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ১৩২টি কূটনৈতিক দপ্তর বন্ধের সিদ্ধান্ত

    এফ. আর. ইমরানএপ্রিল 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র সরকার বিশ্বব্যাপী তাদের পররাষ্ট্র দপ্তরের অন্তত ১৩২টি শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। “আমেরিকা প্রথম” নীতির আওতায় নেওয়া এই পদক্ষেপের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ১৫ শতাংশ কর্মী চাকরি হারাবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    মঙ্গলবার এক ঘোষণায় রুবিও জানান, “বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় অকার্যকর কূটনৈতিক ফাঁসে জর্জরিত। প্রতিযোগিতামূলক বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থান নিতে এই কাঠামোয় পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে।” এ কারণেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৭৩৪টি অফিসের মধ্যে ১৩২টি দপ্তর বন্ধ এবং আরো ১৩৭টি দপ্তর স্থানান্তরের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

    সংবাদ সংস্থা রয়টার্স ও এপি জানিয়েছে, এই সিদ্ধান্তের বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করার জন্য প্রস্তুতকৃত একটি গোপন নথি তাদের হাতে এসেছে। নথিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক কার্যক্রমে মৌলিক কাঠামোগত রদবদল আনা হবে।

    এখনো পর্যন্ত কোন দপ্তরগুলো বন্ধ হবে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, নারীর অধিকার, বৈচিত্র্য (ডাইভারসিটি) ও অন্তর্ভুক্তি (ইনক্লিউশন) বিষয়ক দপ্তরগুলো এর আওতায় আসতে পারে। কারণ ট্রাম্প প্রশাসনের আমলে এসব বিভাগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল।

    সম্প্রতি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর কার্যক্রম স্থগিত করাও এই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে।

    প্রথমদিকে মানবাধিকারবিষয়ক দপ্তরগুলোও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও- রুবিওর সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলেছে- এই মুহূর্তে সে পথে হাঁটা হচ্ছে না। তবে কর্মকর্তারা একমত যে, ভবিষ্যতের পররাষ্ট্র কাঠামো “আমেরিকা প্রথম” নীতির প্রতি অধিকতর অনুগত থাকবে।

    বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। তবে রুবিও আশা প্রকাশ করেছেন, নতুন এই কাঠামো যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরো কার্যকর ও লক্ষ্যভিত্তিক করে তুলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.