Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের
    আন্তর্জাতিক

    ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের

    ইভান মাহমুদএপ্রিল 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ পাকিস্তানের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি হয়েছে। হামলার ঘটনায় ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ ঘোষণা করছে তখন পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক স্থগিত, বাণিজ্য ও আকাশপথ বন্ধসহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।

    বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল পেহেলগামের হামলাকে ঘিরে ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ ও এর পরবর্তী অভ্যন্তরীণ এবং বৈদেশিক প্রভাব।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “২৩ এপ্রিল ভারতের ঘোষিত একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপগুলোর কোনো আইনি বৈধতা নেই এবং এগুলো দায়িত্বজ্ঞানহীন।”

    বৈঠকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জানানো হয়, “ভারতের পক্ষ থেকে সন্ত্রাসবাদ উসকে দেওয়া, সীমান্ত হত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলে পাকিস্তান ভারতের সঙ্গে সকল দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকার রাখে।”

    ৩০ এপ্রিলের মধ্যে সীমান্ত দিয়ে বৈধভাবে যাতায়াতকারী সব যাত্রীকে নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া ভারতের একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণার জবাবে পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, “সিন্ধু পানিচুক্তি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বাধ্যতামূলক চুক্তি, যা একতরফাভাবে বাতিল করার সুযোগ নেই।”

    এ প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “পানির প্রবাহ থামানো বা দিক পরিবর্তনের যেকোনো পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে।”

    ভারতের মতো পাকিস্তানও সার্ক ভিসা এক্সেমশন স্কিম (এসভিইএস) বাতিল করেছে। স্কিমের আওতাধীন সব ভারতীয় নাগরিক (শিখ তীর্থযাত্রী ব্যতীত) ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ পেয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের অবিলম্বে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে, যাঁদের সহকারী কর্মকর্তাদেরও ফেরত পাঠানো হবে।

    এছাড়া, ৩০ এপ্রিল থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত কর্মকর্তার সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, পাকিস্তান ঘোষণা করেছে যে, ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইনের জন্য দেশটির আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।

    ভারতের সঙ্গে প্রত্যক্ষ কিংবা তৃতীয় দেশের মাধ্যমে যেকোনো ধরনের বাণিজ্যও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    শাহবাজ শরীফের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের আগ্রাসনের পর পাকিস্তান যেভাবে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবারের অবস্থানও তেমনই। পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।” একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, “শান্তিতে আমরা বিশ্বাসী, তবে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস হবে না।”

    এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বুধবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানিয়েছে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানিচুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং এই সিদ্ধান্ত অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে পাকিস্তানের প্রাপ্য পানি সরবরাহ ব্যাহত হবে।

    দ্বিতীয় পদক্ষেপ হিসেবে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, যা বুধবার থেকেই কার্যকর হয়। ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করা পাকিস্তানিদের ১ মে’র মধ্যে নিজ দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

    তৃতীয়ত, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ভারত ইসলামাবাদ থেকে নিজ দেশের সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিচ্ছে।

    চতুর্থ পদক্ষেপে বলা হয়, সীমান্তচৌকি বন্ধ, দূতাবাসে কর্মী সংখ্যা হ্রাস এবং পাকিস্তানিদের ভারতে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এতে করে সার্ক ভিসাও বাতিল করা হয়েছে এবং ভারত সফররত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।

    পঞ্চম সিদ্ধান্তে দুই দেশের হাইকমিশনে কর্মরত জনবল ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়েছে।

    এই প্রেক্ষাপটে কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত জঙ্গি হামলাটি অঞ্চলটিতে ২০০০ সালের পর বেসামরিক জনগণের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। হামলায় অন্তত ২৬ জন নিহত হন।

    ভারতের গণমাধ্যম দাবি করছে, “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট” নামের একটি অজ্ঞাত সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। ভারত এ ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গিদের সম্পৃক্ততার অভিযোগ তুললেও এ বিষয়ে এখনো কোনো প্রমাণ হাজির করেনি। পাকিস্তান ওই অভিযোগ প্রত্যাখ্যান করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, সব পাকিস্তানি নাগরিককে ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে। পাশাপাশি পাকিস্তান সরকারের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।

    ভারতের কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই সব পদক্ষেপ পাকিস্তানের ওপর “সর্বোচ্চ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ” প্রয়োগের কৌশল হিসেবে কাজ করছে।

    অন্যদিকে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় তারা দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.