Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টাইটানিকের সেই চিঠি রেকর্ড দামে বিক্রি হলো
    আন্তর্জাতিক

    টাইটানিকের সেই চিঠি রেকর্ড দামে বিক্রি হলো

    ইভান মাহমুদএপ্রিল 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টাইটানিকের এক যাত্রীর লেখা চিঠি যুক্তরাজ্যে নিলামে রেকর্ড দাম পেয়ে বিক্রি হয়েছে। কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা এই চিঠিটি বিক্রি হয়েছে ৩ লাখ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকার সমান।

    বিবিসি জানায়, চিঠিটি উইল্টশায়ারের ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলামঘরে বিক্রি হয়। প্রথমে ধারণা করা হয়েছিল এটি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে কিন্তু শেষ পর্যন্ত এটি প্রত্যাশিত মূল্যের পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয়। চিঠিতে গ্রেসি তাঁর এক পরিচিতজনকে লিখেছিলেন, টাইটানিক সম্পর্কে নিজের মতামত দিতে তিনি যাত্রার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।

    চিঠিটি লেখা হয়েছিল ১৯১২ সালের ১০ এপ্রিল, যখন টাইটানিক সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। পাঁচ দিন পর ১৫ এপ্রিল, ভয়াবহ দুর্ঘটনায় জাহাজটি ডুবে যায়। কর্নেল গ্রেসি ছিলেন প্রায় ২২০০ যাত্রী ও নাবিকদের মধ্যে একজন, যারা নিউইয়র্ক যাচ্ছিলেন।

    চিঠিটি পোস্ট করা হয়েছিল ১১ এপ্রিল ১৯১২ সালে, যখন টাইটানিক আয়ারল্যান্ডের কুইন্সটাউনে (বর্তমানে কোব) নোঙর করেছিল। পরবর্তীতে ১২ এপ্রিল লন্ডনে এর ডাক সিল মারা হয়। নিলাম পরিচালনাকারী জানিয়েছেন, টাইটানিকের ভেতরে বসে লেখা কোনো চিঠির জন্য এত বেশি মূল্য আগে কখনো পাওয়া যায়নি।

    কর্নেল গ্রেসি টাইটানিক ডুবে যাওয়ার ঘটনার অন্যতম প্রধান বর্ণনাকারী ছিলেন। তিনি ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’ নামক একটি বই লিখেছিলেন, যেখানে সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছিলেন, কীভাবে বরফশীতল পানিতে উল্টে যাওয়া একটি লাইফবোটে উঠতে পেরে বেঁচে যান। যদিও সেই লাইফবোটে থাকা অনেক পুরুষ ঠান্ডা বা ক্লান্তিতে মারা যান।

    দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও গ্রেসি শারীরিকভাবে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। হাইপোথার্মিয়া এবং অন্যান্য আঘাতে তিনি বেশ কয়েক মাস শয্যাশায়ী ছিলেন। ১৯১২ সালের ২ ডিসেম্বর, দুর্ঘটনার কয়েক মাস পর তিনি কোমায় চলে যান এবং দুদিন পর ডায়াবেটিসজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন।

    আজ এই চিঠিটি ইতিহাসের এক ভয়াবহ ও অনন্য ঘটনার সাক্ষী হিসেবে অমূল্য রত্ন হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.