Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান
    আন্তর্জাতিক

    ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

    এফ. আর. ইমরানএপ্রিল 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইয়েমেনে সামরিক অভিযানে অংশ নিয়ে ফেরার সময় যুক্তরাষ্ট্রের একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) ভোরে লোহিত সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

    যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, বিমানবাহী রণতরীতে নামার সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে যায়। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র এড়াতে রণতরী হঠাৎ কৌশলগত দিক পরিবর্তন করলে দুর্ঘটনাটি ঘটে।

    ঘটনার আগে ইয়েমেনের সাদা প্রদেশে মার্কিন বিমান হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে যায়। এতে অন্তত ৬৮ জন নিহত এবং ৪৭ জন আহত হন। আশ্রয়কেন্দ্রটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেডক্রসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল।

    হুথি নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে আশ্রয়কেন্দ্রটির ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও হতাহতদের উদ্ধারের চিত্র উঠে এসেছে।

    সিএনএনের বরাতে আরও জানা গেছে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় হুথিরা রণতরী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও এসব হামলায় সরাসরি ক্ষতির তথ্য স্পষ্ট নয়, তবে এক মার্কিন নাবিক আহত হয়েছেন।

    এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধযান। এর মূল্য প্রায় ৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭২৯ কোটি টাকার সমান।

    হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর ও আশপাশের জলপথে ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজে হামলা চালিয়ে আসছে। গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা অনুযায়ী হুথিরা হামলা বন্ধ করলেও ইসরায়েলের নতুন অভিযান শুরুর পর তা আবারও শুরু হয়েছে।

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় ইয়েমেনে নারী ও শিশুসহ ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। হুথি বাহিনীর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে এক হাজার ২০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে, যাতে এক হাজার ৩০০-এর বেশি মানুষ হতাহত হয়েছেন।

    এই সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.