Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪
    আন্তর্জাতিক

    কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

    এফ. আর. ইমরানএপ্রিল 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসরোধে মারা গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টিতে অবস্থিত ‘ঋতুরাজ’ হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে।

    এনডিটিভি জানায়, আগুন ছড়িয়ে পড়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১০টি ইউনিট। প্রায় আট ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, পুরোপুরি নেভাতে সময় লেগেছে আরও অনেকটা। এখনও চলছে উদ্ধারকাজ।

    কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, হোটেল ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানান তিনি।

    প্রত্যক্ষদর্শীদের মতে, হোটেলটির চারপাশে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে ভবনটি কার্যত একটি গ্যাসচেম্বারে পরিণত হয়। দমকল কর্মীরা প্রথমে ভেতরে প্রবেশে ব্যর্থ হন। পরে মই দিয়ে চার ও পাঁচতলার জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন।

    হোটেলে প্রায় ৪৭টি কক্ষ ছিল, যার প্রতিটি প্রায় পূর্ণ ছিল বলে জানা গেছে। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে অনেকেই জানালা ও কার্নিশে উঠে পড়েন। দমকল কর্মীরা তাদের নিরাপদে নামিয়ে আনেন। হতাহতদের মধ্যে রাজ্য এবং বাইরের রাজ্যের নাগরিকও রয়েছেন।

    অগ্নিকাণ্ডের পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এক্সে (সাবেক টুইটার) পোস্টে রাজ্য প্রশাসনের প্রতি দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কড়া পর্যালোচনা ও তদারকির আহ্বান জানান তিনি।

    এদিকে পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা না থাকাকে দায়ী করে কলকাতা কর্পোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এখনও অনেক মানুষ ভবনের ভেতরে আটকে রয়েছেন। কোথাও কোনো অগ্নি সুরক্ষা ব্যবস্থা ছিল না। কর্পোরেশন কী করছে, তা বোঝা যাচ্ছে না।”

    দমকল ও পুলিশ বিভাগ যৌথভাবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হলেও- হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদনের বৈধতা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.