Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের ধাওয়া খেয়ে এলওসি থেকে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান
    আন্তর্জাতিক

    পাকিস্তানের ধাওয়া খেয়ে এলওসি থেকে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

    এফ. আর. ইমরানএপ্রিল 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীর সীমান্তে চরম উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন আকাশে প্রবেশের চেষ্টায় পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পিছু হটেছে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এই ঘটনায় ভারতীয় বিমানগুলোকে প্রতিরোধ করে এলওসি এলাকা থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।

    পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটাই দেখা যায়। সংবাদমাধ্যম দুটির বরাতে জানা গেছে, এলওসি’র কাছে ভারতীয় যুদ্ধবিমানগুলোর উপস্থিতি শনাক্ত করে তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় পিএএফ। তাদের সমন্বিত প্রতিক্রিয়ার মুখে ভারতীয় বিমানগুলো সরে যেতে বাধ্য হয়।

    পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ওই সময় ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল ভারতীয় রাফাল বিমান। তবে পাকিস্তান তাদের উপস্থিতি দ্রুত শনাক্ত করে পাল্টা পদক্ষেপ নেয়।

    এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে এক রক্তক্ষয়ী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই এ উত্তেজনা বেড়ে চলেছে। নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক, যা অঞ্চলটিতে ২০০০ সালের পর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

    ওই হামলার পরপরই ভারত একতরফাভাবে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত ঘোষণা করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জানায়, তারা ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে।

    ভারত ওই হামলার পেছনে সীমান্তপারের- অর্থাৎ পাকিস্তানি সংশ্লিষ্টতা থাকার দাবি করলেও এখন পর্যন্ত তারা কোনও সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেনি। পাকিস্তান বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

    এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার সতর্ক করে বলেন, ইসলামাবাদের কাছে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে যে, ভারত পহেলগাঁও হামলাকে অজুহাত বানিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলার প্রস্তুতি নিতে পারে।

    তিনি ভারতের অবস্থানকে ‘নিজেই বিচারক, জুরি এবং শাস্তিদাতা হয়ে ওঠার চেষ্টা’ আখ্যা দিয়ে এটিকে দায়িত্বজ্ঞানহীন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমিকর বলে উল্লেখ করেন।

    তথ্যমন্ত্রী আরো বলেন, “পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং এর ব্যথা আমরা হাড়ে হাড়ে জানি।” পাশাপাশি তিনি আঞ্চলিক শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    এই পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনাপূর্ণ অবস্থানের মধ্যস্থতায় আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের আহ্বান বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.