Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সিঙ্গাপুরে চলছে আধিপত্যের ভোটের লড়াই!
    আন্তর্জাতিক

    সিঙ্গাপুরে চলছে আধিপত্যের ভোটের লড়াই!

    এফ. আর. ইমরানমে 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ শনিবার (৩ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত নির্বাচনে নাগরিকরা ভোট দিচ্ছেন, যেখানে পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) টানা শাসন অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। তবে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের ফলে উদ্ভূত সম্ভাব্য অর্থনৈতিক সংকটের মুখে নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের নেতৃত্বে জনসমর্থনের একটি বড় পরীক্ষা এটি।

    এই নির্বাচনে মূলতঃ পিএপির জনপ্রিয়তার একটি বারোমিটার হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাধীনতার আগে থেকেই- ১৯৬৫ সালেরও আগে- দেশটিতে ক্ষমতা ধরে রাখা পিএপি অতীতের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ আসনে জয় পেয়েছে। তবে ২০২০ সালের নির্বাচনে তাদের জনপ্রিয় ভোট কমে ৬০ দশমিক ১ শতাংশে নেমে আসে, যা তাদের অন্যতম খারাপ ফলাফল ছিল। নতুন প্রধানমন্ত্রী ওয়াং এবার সেই ফলাফলের উন্নতি করতে চান।

    বর্তমান প্রধানমন্ত্রী ৫২ বছর বয়সি লরেন্স ওয়াং গত বছর সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হন। সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। যিনি আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ-এর পুত্র। ওয়াং ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করে নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছেন।

    শনিবার সকাল স্থানীয় সময় ৮টায় টানা বৃষ্টির মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। তবে বৃষ্টি খানিক পরই থেমে যায়। দুপুর নাগাদ ১২৪০টি ভোটকেন্দ্রে অর্ধেকের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সিঙ্গাপুরে নাগরিকদের ভোট দেয়া বাধ্যতামূলক। ওয়াং সিঙ্গাপুর বোটানিক গার্ডেনসের কাছে একটি কেন্দ্রে দুপুরে ভোট দেন। তিনি ভোটের আগে বা পরে কোনো মন্তব্য করেননি।

    বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর সিঙ্গাপুরে জীবনযাত্রার ব্যয় এবং আবাসনের অভাব বড় ইস্যু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক-যুদ্ধে বাণিজ্যনির্ভর অর্থনীতি ক্ষতির মুখে পড়লে মন্দার আশঙ্কার কথাও সরকার জানিয়েছে।

    নির্বাচনে চলছে অসম প্রতিদ্বন্দ্বিতা। সিঙ্গাপুরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে পিএপি। তাদের রয়েছে বিশাল সদস্যসংখ্যা, রাষ্ট্রযন্ত্রে প্রভাব এবং প্রচুর আর্থিক ও সাংগঠনিক সম্পদ। বিপরীতে বিরোধী দলগুলো বেশ দুর্বল এবং অল্পসংখ্যক আসনে নির্বাচন করছে।

    এই নির্বাচনে পিএপি ৯৭টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে, যেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি লড়ছে মাত্র ২৬টি আসনে। গতবার এই দলটি ১০টি আসন জিতে বিরোধী দলগুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিল।

    যদিও পিএপির পরাজয় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বিরোধীরা আরও কিছু আসন জিততে পারে, তাহলে ভবিষ্যতের রাজনৈতিক চিত্র কিছুটা বদলে যেতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে বিকল্প কণ্ঠস্বর, অধিকতর জবাবদিহিতা ও প্রাণবন্ত বিতর্কের আকাঙ্ক্ষা বেড়েছে।

    সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ল্যাম পেং এর বলেন, “প্রতি নির্বাচনে পিএপির জনপ্রিয় ভোট কিছুটা করে কমে যাওয়া স্বাভাবিক। তারা যদি এবার ৫৭ বা ৫৮ শতাংশ ভোট পায়, তাহলে কেউই অবাক হবে না- এমনকি পিএপি নিজেরাও নয়”।

    তবে পিএপি চায় না কোনো “সারপ্রাইজ” হোক। প্রধানমন্ত্রী ওয়াং সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্যরা যদি পরাজিত হন, তাহলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা এবং সিঙ্গাপুরকে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি থেকে রক্ষা করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.