Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ গোলাগুলি
    আন্তর্জাতিক

    পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ গোলাগুলি

    এফ. আর. ইমরানUpdated:মে 4, 2025মে 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়। আটক রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন।

    এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তান সীমান্ত। বিএসএফের দাবি, রেঞ্জার আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে বিনা উসকানিতে গোলাগুলি শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরজুড়ে ব্যাপক সংঘর্ষ হয়। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দেয় বলে জানানো হয়েছে।

    এই সংঘর্ষকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বলে মনে করা হচ্ছে, যেখানে একসঙ্গে সর্বাধিকসংখ্যক পাকিস্তানি পোস্ট অংশ নেয়। যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

    সংঘর্ষের পেছনে প্রেক্ষাপট হিসেবে দেখা যাচ্ছে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুর আটকের ঘটনাকে। গত ২৩ এপ্রিল পাকিস্তান তাকে আটক করে। তিনি পাঞ্জাবের ফিরোজপুরে কৃষকদের পাহারায় নিয়োজিত ছিলেন। ভারত-পাকিস্তান সীমান্তে ভুলবশত পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার প্রচলন থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। পাকিস্তান সাহুকে ফেরত না দেওয়ায় ভারতও আটক রেঞ্জারকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

    উভয় দেশের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে ঘটে গেছে আরো একটি বড় ঘটনা। কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিকে কাশ্মিরে সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হচ্ছে।

    এই পটভূমিতে কূটনৈতিক সম্পর্কও দ্রুত অবনতি ঘটেছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

    উত্তেজনার মধ্যে শনিবার পাকিস্তান ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে, যার রেঞ্জ ৪৫০ কিলোমিটার। ভারত একে উসকানিমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছে।

    এলওসি-তে সংঘর্ষ, সন্ত্রাসী হামলা, কূটনৈতিক তিক্ততা ও সামরিক প্রস্তুতি- সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পরিস্থিতি ক্রমেই জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.