Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাশ্মীর হামলা বিষয়ে সত্য আড়াল রেখে ‘নাটক’ তুলে ধরছে অনেক টিভি
    আন্তর্জাতিক

    কাশ্মীর হামলা বিষয়ে সত্য আড়াল রেখে ‘নাটক’ তুলে ধরছে অনেক টিভি

    এফ. আর. ইমরানমে 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর গোটা ভারতে যখন উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন দেশের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোর একটি বড় অংশ খবর পরিবেশনের বদলে ‘নাটকীয়তা’কে প্রাধান্য দিচ্ছে- এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

    সন্ত্রাসী সন্দেহে আইইডি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আদিল ঠোকারের বাড়ি। সেই ধ্বংসস্তূপের পাশে বসে ছিলেন তার মা শাহজাদ। ক্যামেরার সামনে ছুটে গেছেন একের পর এক সাংবাদিক। একপর্যায়ে এক প্রতিবেদক জিজ্ঞেস করেন, “বাড়িটা যখন গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন কেমন লাগছিল?” আবেগ চেপে রেখে শাহজাদ বলেন, “আদিল যদি দোষী হয়, এই শাস্তি মেনে নিচ্ছি।” এরপর এই এক মন্তব্য নিয়েই চলে ঘণ্টার পর ঘণ্টা লাইভ সম্প্রচার।

    পহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে দুই যুবকের বাড়ি গুড়িয়ে দেয়া হয়। ছবি: সংগৃহীত

    অন্যদিকে আরেক ‘আদিল’- আদিল শাহ, পর্যটকদের বাঁচাতে গিয়েছিলেন হামলাকারীদের গুলিতে নিহত হন। তার বাবাকেও বারবার প্রশ্ন করা হয়, “মৃত্যুর পর কেমন লাগছে?” উত্তরে তিনি বলেন, “দুঃখও আছে, গর্বও আছে।” এই একটি বাক্য ঘুরিয়ে ফিরিয়ে দিনের পর দিন ব্যবহার করে চলেছে টিভি চ্যানেলগুলো।

    ছবি: সংগৃহীত

    টেলিভিশন রিপোর্টাররা যুদ্ধ পরিস্থিতির ছবি তৈরি করতে সীমান্ত এলাকায় ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করছেন। সেনাবাহিনীর পুরনো যানবাহনকে ‘আধুনিক ট্যাংক’ হিসেবে তুলে ধরা হচ্ছে। নদীর ভুল পরিচয় দিয়ে সংঘাতের সম্ভাব্য কারণ ব্যাখ্যা করা হচ্ছে। কিছু চ্যানেল সীমান্তে সংঘর্ষ হচ্ছে বলেও দাবি করছে, যদিও স্থানীয়রা বলছেন, “এখনও পরিস্থিতি সীমা ছাড়ায়নি, তবে আতঙ্ক আছে।”

    পর্যটকদের বাঁচাতে প্রাণ দেয়া আদিল

    এই ধরনের ‘নাটকীয়’ রিপোর্টিং কেবল বিভ্রান্তিই ছড়াচ্ছে না বরং মানুষকে উত্তেজিত করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, ২৬/১১ মুম্বই হামলার সময় যেমন লাইভ সম্প্রচারে নিরাপত্তা অভিযানের তথ্য সন্ত্রাসীদের কাছে পৌঁছে গিয়েছিল, এখনো ঠিক তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

    পহেলগাম হামলার পর ২৬ জন নিহত হন। আন্তর্জাতিক মহল থেকে হামলার নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, ইরান, তুরস্ক, জার্মানি, সৌদি আরবসহ বহু দেশ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। তবে একইসাথে দেখা যাচ্ছে, ভারতের একটি অংশের গণমাধ্যম ‘সংবাদ’ পরিবেশনের চেয়ে ‘সংবেদনশীলতা’কে উপেক্ষা করে দর্শক টানতে বাড়াবাড়ি করছে।

    গণমাধ্যমের দায়িত্ব সত্য প্রকাশ করা। কিন্তু যখন তারা সত্যকে নাটকে রূপ দেয়, তখন খবর আর খবর থাকে না- পরিণত হয় প্রপাগান্ডায়। এই বাস্তবতাই এখন কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারতের কিছু টেলিভিশন চ্যানেলের কাজকর্মে প্রকট হয়ে উঠছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.