Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নাগরিকদের ভ্রমণ এড়াতে বলল ব্রিটিশ সরকার
    আন্তর্জাতিক

    নাগরিকদের ভ্রমণ এড়াতে বলল ব্রিটিশ সরকার

    সিভি ডেস্কUpdated:মে 5, 2025মে 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পহেলগাঁও হামলার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল আগেই টানাপোড়েনের। এখন তা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ব্রিটিশ সরকারের সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তান-ভারত সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। এসব অঞ্চলে ভ্রমণ করা থেকে বিরত থাকতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

    ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানায়, বর্তমান উত্তেজনাপূর্ণ অবস্থায় ভারত ও পাকিস্তান সফর এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। সীমান্ত এলাকায় হঠাৎ সংঘাত বা সামরিক তৎপরতা শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

    এই ঘটনার পর যুক্তরাষ্ট্রও একই ধরনের সতর্কতা জারি করেছিল। পহেলগাঁও হামলার পর থেকেই আন্তর্জাতিকভাবে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

    ব্রিটেনের আরও সতর্কতায় বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর যাওয়া একেবারেই ঠিক হবে না। এখন সীমান্তজুড়ে দুই দেশই তাদের সেনা উপস্থিতি শক্তিশালী করেছে।

    এছাড়া জানানো হয়েছে, ভারতে প্রবেশ করতে হলে অবশ্যই বৈধ ভিসা থাকতে হবে। সীমান্তে গিয়ে ভিসা পাওয়া যাবে না।

    ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র সরকারিভাবে স্বীকৃত সীমান্ত পারাপার পথ হলো ওয়াঘা (পাকিস্তান) ও আটারি (ভারত)। তবে এই পথ সব সময় খোলা নাও থাকতে পারে। তাই ভ্রমণের আগে সেটি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

    চলমান উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ মিলিয়ে সীমান্ত পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলও বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.