Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উত্তেজনার আবহে ভারতজুড়ে নিরাপত্তা মহড়া: যুদ্ধের প্রস্তুতি নাকি সচেতনতামূলক ব্যায়াম?
    আন্তর্জাতিক

    উত্তেজনার আবহে ভারতজুড়ে নিরাপত্তা মহড়া: যুদ্ধের প্রস্তুতি নাকি সচেতনতামূলক ব্যায়াম?

    এফ. আর. ইমরানমে 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফের বড় ধরনের নিরাপত্তা মহড়ার আয়োজন করছে ভারত। ৫৪ বছর পর এই প্রথমবারের মতো সাধারণ জনগণকে সম্পৃক্ত করে দেশব্যাপী এমন প্রস্তুতি মহড়া হতে যাচ্ছে। আগামী ৭ মে (বুধবার) অনুষ্ঠিতব্য এই মহড়া ঘিরে উঠেছে নানা প্রশ্ন- এর পেছনে কি যুদ্ধের পূর্বাভাস, নাকি জনগণকে সচেতন ও প্রস্তুত রাখার উদ্যোগ?

    শেষবার এমন সর্বাত্মক মহড়া ১৯৬২ সালে হয়েছিল ও ১৯৭১ সালে হয়েছিল- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। সেসময় কলকাতাসহ সীমান্তবর্তী এলাকায় সাইরেন বেজে উঠত, শহরজুড়ে হতো ব্ল্যাকআউট, জানালায় লাগানো হতো কালো কাগজ, আর গাড়ির হেডলাইটে দেওয়া হতো কালো টেপ। এবারও অনেকটাই তেমন পরিস্থিতির অনুশীলন হতে যাচ্ছে।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, দেশের ২৪৪টি সিভিল ডিফেন্স জেলায় এ মহড়া হবে। অংশ নেবেন জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা, হোমগার্ড, সিভিল ডিফেন্স কর্মী, এনসিসি, এনএসএস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিমানবাহিনীর সঙ্গেও থাকবে সরাসরি যোগাযোগ।

    মহড়ায় একটি সম্ভাব্য বিমান হামলার পরিস্থিতি কল্পনা করে অনুশীলন করা হবে। সাইরেন শোনার পর কী করতে হবে, ব্ল্যাকআউটের সময় কী কী ব্যবস্থা নিতে হবে, কন্ট্রোল রুম ও শ্যাডো কন্ট্রোল রুম কিভাবে কাজ করবে- এসব বিষয় শেখানো হবে। এছাড়া উদ্ধার কার্যক্রম, আগুন নেভানো এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরানোর অনুশীলনও থাকবে।

    এই মহড়ার পেছনে সরাসরি কারণ হিসেবে ধরা হচ্ছে সম্প্রতি জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং তারপর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান প্রতিদিন উসকানিমূলকভাবে গুলি চালাচ্ছে। এই প্রেক্ষাপটে মহড়া আয়োজনের সিদ্ধান্ত।

    অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলছেন, “এই মহড়া সাধারণ জনগণকে দ্রুত প্রস্তুত হওয়ার কৌশল শেখানোর জন্য। যুদ্ধ না হলেও, যদি হয়- তাহলে আমরা কী করব সেটার প্রস্তুতি।”

    সাবেক আইপিএস কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, “এটা এক ধরনের মানসিক প্রস্তুতি। যুদ্ধ নয়, কিন্তু সতর্কতা জরুরি।”

    বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ আসন্ন এমন কোনো সুনির্দিষ্ট সংকেত নেই। বরং জনগণকে সচেতন রাখা এবং রাষ্ট্রীয় প্রস্তুতির সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল লক্ষ্য। তবে কেউ কেউ এটিকে পাকিস্তানের প্রতি সতর্কবার্তা হিসেবেও দেখছেন- যেন ভবিষ্যতে তারা আগ্রাসী পদক্ষেপ নেওয়ার আগে দশবার ভাবে।

    সার্বিকভাবে, আগামী ৭ মে’র মহড়া ভারতীয় নাগরিকদের জন্য শুধুই এক দিনের ব্যায়াম নয়- এটি একদিকে যেমন প্রস্তুতির প্রতীক, অন্যদিকে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.