Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সোশ্যাল মিডিয়ায় নজরদারি জোরালো করল ভারত, দেশবিরোধী প্রচারে কঠোর হুঁশিয়ারি
    আন্তর্জাতিক

    সোশ্যাল মিডিয়ায় নজরদারি জোরালো করল ভারত, দেশবিরোধী প্রচারে কঠোর হুঁশিয়ারি

    এফ. আর. ইমরানমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কোনো প্রচার যেন না হয়, সেদিকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (৭ মে) সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

    এ বিষয়ে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে অমিত শাহ জানান, পাকিস্তান ও নেপাল সংলগ্ন সীমান্ত রাজ্যগুলোতে অপরিহার্য পণ্য সরবরাহ ও পরিবহন নিশ্চিত রাখার পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স, হোম গার্ড ও এনসিসি-কে সর্বক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই তৎপরতা উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

    অমিত শাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিভ্রান্ত বা আতঙ্কিত না করতে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো রোধে কঠোর নজরদারি চালাতে হবে। যেকোনো ধরনের দেশবিরোধী প্রচারের বিরুদ্ধে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলোকে সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে।

    এছাড়া, সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা নির্বিঘ্ন রাখার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনা ও আধাসামরিক বাহিনীর সমন্বয় আরও শক্তিশালী করতে হবে।

    তিনি বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট বাহিনীকে। পাশাপাশি মক ড্রিলের মাধ্যমে সাধারণ মানুষকেও সচেতন ও সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে এনজিওগুলোকেও কাজে লাগানো যেতে পারে।

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশনায় সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা ও সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডে কড়াকড়ি আরোপের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.