Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাল্টাপাল্টি হামলায় নিহত ৪৩
    আন্তর্জাতিক

    কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, পাল্টাপাল্টি হামলায় নিহত ৪৩

    এফ. আর. ইমরানমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সতর্ক পাহারায় ভারতীয় সেনারা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি এবং আখনূর সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি ও কামানের গোলা ছোড়ে। জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় বাহিনী।

    ভারতের দাবি, মঙ্গলবার মধ্যরাতে তারা পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই হামলার সূত্রপাত ঘটে পহেলগামের পর্যটন এলাকায় বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনায়। নয়াদিল্লির অভিযোগ, ওই হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ মদদ ছিল। তবে ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করেছে।

    ভারতের সাম্প্রতিক হামলার পর প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, তার দেশ এর জবাব দেবে। এরপর থেকেই দুই দেশের মধ্যে গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

    সংঘাত শুরু থেকে এখন পর্যন্ত দুই পক্ষের অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তান জানিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং সীমান্তে গোলাগুলিতে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ভারত বলছে, পাকিস্তানি গোলাবর্ষণে তাদের অন্তত ১২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।

    ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে মধ্যস্থতা করতে প্রস্তুত।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.