Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানকে কোণঠাসা করতে বহুমুখী কৌশল কী সাজাচ্ছে ভারত?
    আন্তর্জাতিক

    পাকিস্তানকে কোণঠাসা করতে বহুমুখী কৌশল কী সাজাচ্ছে ভারত?

    এফ. আর. ইমরানমে 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকী ছবি। সংর্গহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে ভারত। ঘটনার দুই সপ্তাহ পর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। ভারতের দাবি, এতে বেসামরিক স্থাপনা নয়, শুধুই সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করা হয় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে।

    পাল্টা জবাবে পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া দেখায়। ইসলামাবাদ এই হামলাকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছে এবং জানায়, এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যার মধ্যে মসজিদের মুসল্লিরাও রয়েছেন। পাকিস্তানের প্রতিক্রিয়ায় সীমান্তজুড়ে তীব্র গোলাবর্ষণ হয় এবং দেশটি দাবি করে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও দিল্লি দুটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত জানায়নি।

    এই প্রেক্ষাপটে সামরিক শক্তি ব্যবহারে রাজনৈতিক চাপ মোকাবিলায় মোদি সরকার আগেভাগেই প্রস্তুতি নেয়। দেশজুড়ে সিভিল ডিফেন্স মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও কৌশলগত বার্তা দেওয়ার মাধ্যমে ভারত তার অবস্থান পরিষ্কার করে দেয়।

    সামরিক জবাবের বাইরেও ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখন স্পষ্ট হয়ে উঠছে।

    পাকিস্তানকে কোণঠাসা করতে দিল্লি শুধু সীমান্তে শক্তি প্রয়োগেই থেমে থাকেনি। নজিরবিহীনভাবে ইসলামাবাদ থেকে সব ধরনের আমদানি বন্ধ করা হয়েছে, এমনকি তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্যও থামিয়ে দেওয়া হয়েছে। একমাত্র স্থল সীমান্তও সিল করে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের সিন্ধু নদী পানি বণ্টন চুক্তিও স্থগিত করা হয়েছে, যা দুই দেশের মধ্যে আন্তসীমান্ত পানিবন্টন নিয়ে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে।

    পাশাপাশি আন্তর্জাতিক মহলেও পাকিস্তানকে চাপে রাখতে কাজ করছে ভারত। বৈশ্বিক অর্থায়ন পর্যবেক্ষণ সংস্থাগুলোর মাধ্যমে ইসলামাবাদের কার্যক্রম পর্যালোচনার আহ্বান জানাতে পারে নয়াদিল্লি। এছাড়া পাকিস্তানকে আন্তর্জাতিক সহযোগিতা থেকে বঞ্চিত করতে ভারত বিভিন্ন প্রভাবশালী দাতাদের ওপরও চাপ সৃষ্টি করছে।

    এই সমন্বিত কৌশল ভারতের দীর্ঘমেয়াদি এক পরিকল্পনারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, সীমান্ত সন্ত্রাস দমনে সীমিত সামরিক পদক্ষেপ আর কার্যকর হচ্ছে না- এই উপলব্ধি থেকেই ভারতের এই রূপান্তর। তবে পারমাণবিক সক্ষমতা ও সামরিক ভারসাম্যের কারণে ভারতের সামরিক বিকল্পও সীমিত।

    ভারতের এই উচ্চাভিলাষী কৌশলের শেষপর্যায়ের লক্ষ্য- পাকিস্তানকে চাপের মধ্যে রেখে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার মূল্য চুকাতে বাধ্য করা। যদিও অনেকেই বলছেন, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের চীন, সৌদি আরব, কাতার ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্র থাকায় দেশটিকে বিচ্ছিন্ন করা সহজ হবে না।

    বিশ্লেষকদের মতে, পানিবণ্টন ইস্যুতে চাপ বাড়ালে ইসলামাবাদ আরও কঠোর অবস্থান নিতে পারে। এমনকি ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোকে উসকে দেওয়ার ঝুঁকিও থেকে যায়। অতীতে ‘পানি চুরি’র অভিযোগে ভারতের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবা।

    চার বছরের তুলনামূলক স্থিতিশীল সময়ের পর ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও সঙ্কটের মুখে। সামরিক সংঘাতের আশঙ্কা যেমন প্রকট, তেমনি দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমেও ভারত পাকিস্তানকে চাপে রাখার কৌশল নিচ্ছে- যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন উত্তেজনার আবহ তৈরি করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.