Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পুতিন-ট্রাম্প যুগে ইউরোপ কতটা একা?
    আন্তর্জাতিক

    পুতিন-ট্রাম্প যুগে ইউরোপ কতটা একা?

    সিভি ডেস্কUpdated:মে 12, 2025মে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডোনাল্ড ট্রাম্প ও পুতিন
    ট্রাম্প ও পুতিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ যুদ্ধ। এটি শুরু হয় ১৯৩৯ সালে এবং চলে ১৯৪৫ পর্যন্ত। এই ছয় বছরে পুরো বিশ্ব কেঁপে ওঠে। প্রায় সব দেশই কোনো না কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে।

    যুদ্ধে প্রায় ৬ কোটি মানুষ মারা যায়। শুধু নাৎসিদের হাতেই প্রাণ হারায় ৬০ লাখ ইহুদি। চারদিকে ধ্বংস, আতঙ্ক আর মৃত্যু ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারায়।

    যুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর, যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। এরপর দ্রুত যুদ্ধ ছড়িয়ে পড়ে ইউরোপে। ১৯৪৫ সালের ৮ মে জার্মান সেনাবাহিনী আত্মসমর্পণ করলে ইউরোপে যুদ্ধ শেষ হয়। তবে এশিয়ায় যুদ্ধ চলে আরও কিছুদিন।

    এই যুদ্ধের কিছুদিন আগে বার্লিনে নিজের বাঙ্কারে আত্মহত্যা করেন জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার।

    এটা শুধু একনায়ক শাসনের অবসান নয়। গড়ে ওঠে নতুন বিশ্বব্যবস্থা। মানুষ নতুনভাবে ভাবতে শুরু করে মানবাধিকার, নিরাপত্তা আর শান্তির কথা। শুরু হয় দ্বিমেরু রাজনীতির যুগ। একদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স—অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধ চলাকালীন তারা ছিল একই পক্ষে। কিন্তু যুদ্ধ শেষে মতভেদ স্পষ্ট হয়।

    যুক্তরাষ্ট্র চায় গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর জোট। সোভিয়েত ইউনিয়ন চায় নিজের নিয়ন্ত্রণে রাখা অঞ্চলগুলোতে কম্যুনিস্ট শাসন কায়েম রাখতে। ১৯৪৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা দেন, কোনো দেশ যদি বাইরের চাপ বা সশস্ত্র দমন থেকে মুক্তির চেষ্টা করে, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। ইতিহাসে যা পরিচিত “ট্রুম্যান ডকট্রিন” নামে। এর মূল লক্ষ্য ছিল সোভিয়েত সম্প্রসারণ রোধ।

    এরপর ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে যায়। পশ্চিম ইউরোপ থাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অধীনে। আর পূর্ব ইউরোপ চলে যায় সোভিয়েত প্রভাবের আওতায়। জার্মানি ও বার্লিন হয়ে ওঠে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। শুরু হয় ঠান্ডা যুদ্ধ। দুই পক্ষ গড়ে তোলে ন্যাটো ও ওয়ারশ চুক্তির মতো সামরিক জোট।

    ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ে। শেষ হয় দ্বিমেরু যুগ। শুরু হয় গণতন্ত্র ও শান্তির এক নতুন অধ্যায়। একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা অনেক দেশও পরে যুক্ত হয় ন্যাটোতে।

    তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবার বদলে যায় দৃশ্যপট। রাশিয়া হামলা করে ইউক্রেনে। ইউরোপে ফের ছড়িয়ে পড়ে অনিশ্চয়তা। প্রশ্ন উঠে যায় একটিই—সীমান্ত কি কেবল শান্তিপূর্ণ উপায়েই বদলাবে?

    এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো নিয়ে বিতর্ক তৈরি করেন। তিনি বলেন, সদস্য দেশগুলো যদি নিজেদের নিরাপত্তার খরচ না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রও তাদের রক্ষা করবে না। এতে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়ে।

    ইউনিভার্সিটি অব ইয়েনার ইতিহাসবিদ নর্বার্ট ফ্রাই বলেন, এখনকার সময়টা ১৯৪৫ বা ১৯৮৯ সালের মতো গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে। তার মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা ট্রান্সআটলান্টিক নিরাপত্তা কাঠামো একসময় উপকারে এসেছিল। তবে এখন তা ভেঙে পড়ছে।

    পোটসডামের ইতিহাসবিদ মানফ্রেড গ্যোর্টেমাকার মনে করেন, ট্রাম্পের সময় ইউরোপ বুঝতে পারে, শুধু আমেরিকার ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ওবামা সরকারও এই বিষয়ে আগে সতর্ক করেছিল। তবে ট্রাম্প ব্যাপারটা আরও স্পষ্টভাবে তুলে ধরেন।

    ট্রাম্প এমনকি ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়াপন্থী অবস্থান নেন। এমন এক শান্তি প্রস্তাব দেন যেখানে ইউক্রেন তার পূর্ণ ভূখণ্ড ফিরে না পেয়ে ন্যাটোর সদস্যপদও হারাতে পারে।

    এমন অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউরো-আটলান্টিক নিরাপত্তা কাঠামো চোখের সামনেই ভেঙে পড়ছে।

    এই প্রেক্ষাপটে জার্মান রাজনীতিতে নতুন চিন্তা আসছে। ইতিহাসবিদ ফ্রাই বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এখন এমনভাবে গড়ে তুলতে হবে। যাতে তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী হয়। প্রয়োজন হলে যেন মার্কিন সহায়তা ছাড়াও টিকে থাকতে পারে।

    তার মতে, জার্মানির পশ্চিমাপন্থী অবস্থান আগের মতো আর কার্যকর নয়।

    জার্মানির সম্ভাব্য নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ইতিমধ্যে বলেছেন, ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজস্ব নিরাপত্তা কাঠামো গড়ে তোলা।

    তবে ইতিহাসবিদ গ্যোর্টেমাকার একে বিভ্রান্তিকর ভাবনা বলে মনে করেন। তার মতে, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে যুক্তরাষ্ট্রকেই পাশে রাখতে হবে। তাই বাস্তব রাজনীতির পথ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা।

    তিনি আশা করেন, ম্যার্ৎস দ্রুত ওয়াশিংটন সফরে যাবেন এবং অতীতের মতোই দৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন।

    এখন প্রশ্ন হলো, যুদ্ধের ৮০ বছর পর ইউরোপ কি সত্যিই যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারে? নাকি গড়ে উঠবে নতুন কোনো জোট?

    উত্তরের দায়িত্ব এখন ইউরোপের নতুন নেতৃত্বের হাতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আইন আদালত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার দায়িত্ব কার?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.