Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলি হামলায় গাজায় আট শিশুসহ নিহত আরও ২৬
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় গাজায় আট শিশুসহ নিহত আরও ২৬

    হাসিব উজ জামানমে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৮টি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

    ইসরাইলি ড্রোন ও বিমান হামলা মূলত বেসামরিক জনগণ এবং আশ্রয়প্রার্থীদের ওপর লক্ষ্য করে চালানো হয়েছে। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে সাধারণ মানুষদের ওপর একাধিক ড্রোন হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একই শহরে আরও এক ব্যক্তি এবং আগের হামলায় আহত একজন মারা গেছেন।

    গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আশ্রয়প্রার্থীদের একটি তাঁবুতে হামলায় এক ফিলিস্তিনি ও তার ছেলে নিহত হয়েছেন। একই শহরের পশ্চিমাংশে আরেকটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায়ও দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু ছিল।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার পূর্ব অংশে আবাসান আল-কাবিরা শহরে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে, যার ফলে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং উত্তরের জাবালিয়ায় আরেকজন মারাত্মক আহত হয়েছেন।

    এছাড়া, খান ইউনিসে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। গাজার আল-তুফাহ এলাকায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে একাধিক আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং জাবালিয়া এলাকার একটি মসজিদে হামলা চালানো হয়েছে, যেখানে দুজন আহত হয়েছেন।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে ১২০০ জন নিহত হওয়ার পর, ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে প্রায় ৫২ হাজার ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৮ হাজারেরও বেশি আহত হয়েছেন। ২০২৪ সালের ১৮ মার্চ থেকে ফের শুরু হওয়া ইসরাইলি হামলায় ২৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সাত হাজারের বেশি আহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.