Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অস্ত্রবিরতির পরদিনই পাকিস্তানমুখী পানি ছেড়ে দিল ভারত
    আন্তর্জাতিক

    অস্ত্রবিরতির পরদিনই পাকিস্তানমুখী পানি ছেড়ে দিল ভারত

    হাসিব উজ জামানমে 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অস্ত্রবিরতির পরদিনই পাকিস্তানমুখী পানি ছেড়ে দিল ভারত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অস্ত্রবিরতির পরদিনই চেনাব নদীর একাধিক গেট খুলে দিয়েছে ভারত। এর ফলে আবারও পাকিস্তানের দিকে পানি প্রবাহিত হতে শুরু করেছে। নদীর শুকনো অংশগুলোতে পানি ফিরছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় বন্যা সতর্কতা জারি করেছে পাকিস্তান।

    পহেলগাঁওয়ে হামলায় ভারতীয় সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারত কড়া প্রতিক্রিয়ায় একাধিক পদক্ষেপ নেয়। পাকিস্তানে পানি পাঠানো বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত সরকার।

    এই উত্তেজনার মধ্যেই ভারত সাময়িকভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের গেট বন্ধ করে দেয়। এতে পাকিস্তানে পানি প্রবাহ কমে যায়। নদীর জলস্তর বিপজ্জনকভাবে নেমে যায়।

    সম্প্রতি জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টিতে বাঁধে পানি জমে যায়। ভারতীয় গণমাধ্যম প্রশাসনের বরাতে জানায়, বাগলিহার ও সালাল বাঁধে পানির স্তর দ্রুত বাড়ছিল। অতিরিক্ত চাপ সামলাতে গেট খুলে পানি ছেড়ে দেওয়া হয়।

    বিশেষজ্ঞরা বলছেন, পানি না ছাড়লে বাঁধের ওপর মারাত্মক চাপ পড়ত। এতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ছিল। গেট খুলে দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে ভারত। তবে সরকারিভাবে এখনও গেট খোলার পেছনের কারণ স্পষ্ট করা হয়নি।

    বর্তমানে পাকিস্তানের দিকে ফের চেনাব নদীর পানি প্রবাহ শুরু হয়েছে। শুকিয়ে যাওয়া অনেক এলাকায় আবারও পানি উঠছে। এতে নদীর নিচু এলাকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

    পাকিস্তান সরকার ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.