Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালায় আসছে কঠোর শর্তে ভিসা
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালায় আসছে কঠোর শর্তে ভিসা

    এফ. আর. ইমরানমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালা চালু হচ্ছে। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাজ্যে অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে লেবার পার্টি সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন প্রশাসন ‘সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার’-এর প্রতিশ্রুতি বাস্তবায়নে অভিবাসন নীতিমালায় কড়া সংশোধনী এনেছে। সোমবার (১৩ মে) সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এসব তথ্য জানিয়েছে।

    মূল পরিবর্তনসমূহ-

    নতুন নিয়মে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম সময়সীমা দ্বিগুণ করে ১০ বছর নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫ বছর। অভিবাসনপ্রত্যাশীদের ইংরেজি ভাষাজ্ঞানেও কঠোরতা আনা হচ্ছে। এমনকি পোষ্য কোটা বা পারিবারিক কারণে যারা আবেদন করবেন, তাদেরও প্রাথমিক ইংরেজি দক্ষতা থাকতে হবে।

    প্রধানমন্ত্রী স্টারমার বলেন, “যারা আমাদের দেশে আসবেন, তাদের সমাজের অংশ হতে হবে এবং আমাদের ভাষা রপ্ত করতে হবে। অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপে আরও কড়া মানদণ্ড আরোপ করা হবে।”

    অপরাধী বিদেশিদের ফেরত পাঠানোর নীতিমালা-

    স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, নতুন নীতিতে যুক্তরাজ্যে কোনো বিদেশি নাগরিক অপরাধ করলে- যদি সে কারাদণ্ড না পান- তাকেও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান যুক্ত করা হচ্ছে। এর আগে কেবল এক বছরের বেশি সাজাপ্রাপ্তদের ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় আসত।

    তিনি বলেন, “বিদেশি অপরাধীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এতদিন দুর্বল ছিল। এখন আরও কঠোর নিয়ম চালু করা হবে।”

    কম দক্ষ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা-

    ‘বৈপ্লবিক সংস্কার প্যাকেজ’ নামে পরিচিত এই নীতিতে বলা হয়েছে, কম দক্ষ কর্মীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকানো হবে। কুপার জানান, ২০২৪ সালে কম দক্ষতার ভিসা ৫০ হাজার কমানো হবে। পাশাপাশি যুক্তরাজ্যে কাজ করতে ইচ্ছুক বিদেশিদের ন্যূনতম ডিগ্রি থাকতে হবে।

    তবে উচ্চ দক্ষতার কর্মীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। যেমন, ডাক্তার, প্রকৌশলী, নার্স, কিংবা এআই বিশেষজ্ঞদের জন্য দ্রুত ভিসার ব্যবস্থা রাখা হবে, যাতে তারা আইন মেনে যুক্তরাজ্যের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন।

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: এএফপি

    রাজনৈতিক চাপ ও জনমত-

    নতুন এই নীতিমালা এমন এক সময় এলো, যখন স্থানীয় নির্বাচনে অভিবাসনবিরোধী রিফর্ম পার্টির উত্থানে লেবার পার্টি চাপে রয়েছে। স্টারমার বলেছেন, “নতুন নীতিই আমাদের সীমান্তে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিনের ভুল নীতির অবসান ঘটাবে।”

    চ্যালেঞ্জস্বরূপ মানবপাচার ও নৌপথে অনুপ্রবেশ-

    ফ্রান্স থেকে রবারের নৌকায় করে ব্রিটেনে প্রবেশ ঠেকানো এখন অন্যতম চ্যালেঞ্জ। সরকারি তথ্য বলছে, ২০২৩ সালে এই পথে ৩৬ হাজার ৮০০ জন যুক্তরাজ্যে প্রবেশ করেছে। ২০২৪ সালে এখন পর্যন্ত ১৪ শিশুসহ ৮৪ জন প্রাণ হারিয়েছেন।

    সরকার জানিয়েছে, গত নির্বাচনের পর থেকে অভিবাসন আইনের শর্ত না মানা ২৪ হাজার মানুষকে ফেরত পাঠানো হয়েছে।

    নতুন অভিবাসন নীতিমালা সোমবার দিনের দ্বিতীয়ার্ধে পার্লামেন্টে উপস্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটি পাশ হলে যুক্তরাজ্যে অভিবাসন প্রক্রিয়া আগের চেয়ে বহুগুণ কঠিন হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.