Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বজুড়ে সামুদ্রিক আধিপত্যের লড়াইয়ে শ্রেষ্ঠত্বে সেরা ১০
    আন্তর্জাতিক

    বিশ্বজুড়ে সামুদ্রিক আধিপত্যের লড়াইয়ে শ্রেষ্ঠত্বে সেরা ১০

    এফ. আর. ইমরানমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আধুনিক বিশ্বে কূটনৈতিক প্রভাব, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি দেশের নৌবাহিনীর ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ‘ওয়ার্ল্ড ডিরেকটরি অব মডার্ন মিলিটারি ওয়ারশিপ ২০২৫’-এর সর্বশেষ তালিকায় উঠে এসেছে সক্রিয় সামরিক নৌবহরের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের নাম। এই তালিকায় প্রযুক্তি ও সক্ষমতায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, সংখ্যায় এগিয়ে চীন।

    ১. যুক্তরাষ্ট্র:

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যুক্তরাষ্ট্রের। বর্তমানে তাদের সক্রিয় নৌবহরে রয়েছে ২৩২টি যুদ্ধজাহাজ, যার মধ্যে ১১টি বিমানবাহী রণতরি (১০টি নিমিটজ শ্রেণি ও একটি ফোর্ড শ্রেণি)। এ ছাড়া আছে ৬৪টি সাবমেরিন, ৭৬টি ডেস্ট্রয়ার ও ৩৪টি উভচর যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনগুলো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম- যা এই বাহিনীকে আরও বিপজ্জনক করে তুলেছে।

    যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরল্ড আর. ফোর্ড বিশ্বের সর্ববৃহৎ রণতরি। ছবি: রয়টার্স

    ২. চীন:

    ৪০৫টি সক্রিয় যুদ্ধজাহাজ নিয়ে চীন এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবহরের অধিকারী। তাদের তিনটি বিমানবাহী রণতরি ও ৭৩টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে ১৮টি পারমাণবিক শক্তিচালিত। আরও রয়েছে ৪৭টি ডেস্ট্রয়ার, ৪৯টি ফ্রিগেট ও ৫০টি কভার্ট যুদ্ধজাহাজ। তবে প্রযুক্তিগত দিক থেকে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র এখনো অনেক এগিয়ে।

    দক্ষিণ চীন সাগরে একটি সামরিক মহড়ায় চীনের পারমাণবিক শক্তিচালিত ০৯৪এ জিন-ক্লাস ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন। ছবি: রয়টার্স

    ৩. রাশিয়া:

    সাবমেরিন ও কভার্টে নির্ভরশীল রাশিয়ার সক্রিয় নৌবহরে রয়েছে ২৮৩টি নৌযান। এতে রয়েছে ৫৮টি সাবমেরিন, ৮৩টি কভার্ট, ১০টি ডেস্ট্রয়ার, ১২টি ফ্রিগেট ও একটি বিমানবাহী রণতরি। রাশিয়া তাদের সমুদ্র তলদেশের কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দেয়।

    কৃষ্ণসাগরে রাশিয়ার ক্রুজার মস্কভা। ছবি: রয়টার্স

    ৪. ইন্দোনেশিয়া:

    বৃহৎ দ্বীপদেশ ইন্দোনেশিয়ার সক্রিয় নৌবহরে রয়েছে ২৪৫টি সামরিক জাহাজ। যদিও তাদের কোনো বিমানবাহী রণতরি নেই, তবে রয়েছে ৪টি সাবমেরিন, ৭টি ফ্রিগেট ও ২৫টি কভার্ট। উপকূলীয় নিরাপত্তায় ১৬৮টি ওপিভি (Offshore Patrol Vessel) রয়েছে- যা দেশের সমুদ্রসীমা রক্ষায় প্রধান হাতিয়ার।

    ইন্দোনেশিয়ার সুলাওয়েসি ও বোর্নিও দ্বীপের মধ্যে অবস্থিত মাকাসার সাগরে নৌ মহড়ায় দেশটির নৌবাহিনী। ছবি: রয়টার্স

    ৫. দক্ষিণ কোরিয়া:

    দক্ষিণ কোরিয়ার সক্রিয় নৌবহর ১৪৭টি নৌযান নিয়ে গঠিত। এতে রয়েছে ২১টি সাবমেরিন, ১৩টি ডেস্ট্রয়ার, ১৭টি ফ্রিগেট এবং কয়েকটি উভচর জাহাজ। তাদের নৌ শক্তি অনেকাংশে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় আরও বর্ধিত।

    যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক নৌযানের সঙ্গে নৌ মহড়ায় অংশ নিয়েছে রিপাবলিক অব কোরিয়া নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার। ছবি: রয়টার্স

    ৬. জাপান:

    ‘জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স’- এর অধীনে রয়েছে ১০৫টি সক্রিয় যুদ্ধজাহাজ। এর মধ্যে ২টি হেলিকপ্টারবাহী রণতরি, ২৪টি সাবমেরিন, ৪২টি ডেস্ট্রয়ার, ৬টি ফ্রিগেট ও ২২টি মাইন ওয়ারফেয়ার জাহাজ রয়েছে।

    আকাশ থেকে তোলা ছবিতে জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইজুমো (ডিডিএইচ ১৮৩)। ছবি: রয়টার্স

    ৭. ভারত:

    দক্ষিণ এশিয়ার শক্তিধর নৌবাহিনী হিসেবে ভারতের সক্রিয় বহরে রয়েছে ১০০টি যুদ্ধজাহাজ। দুটি বিমানবাহী রণতরি- আইএনএস বিক্রমাদিত্য ও দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত- ভারতের গর্ব। এ ছাড়া আছে ১৯টি সাবমেরিন, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট ও ৫টি উভচর জাহাজ।

    ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত। ছবি: রয়টার্স

    ৮. ফ্রান্স:

    ৭০টি যুদ্ধজাহাজ নিয়ে ফ্রান্সের নৌবাহিনী আধুনিক ও বহুমুখী। রয়েছে একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ‘শার্ল দ্য গল’, যেখানে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা যায়। আরও রয়েছে ৮টি সাবমেরিন, ২১টি ডেস্ট্রয়ার ও ১৭টি মাইন ওয়ারফেয়ার জাহাজ।

    ভূমধ্যসাগরে ফ্রান্সের বিমানবাহী রণতরি শার্ল দ্য গল। ছবি: রয়টার্স

    ৯. যুক্তরাজ্য:

    রয়্যাল নেভির সক্রিয় বহরে রয়েছে ৫০টি কমিশনপ্রাপ্ত যুদ্ধজাহাজ। এই বহরের কেন্দ্রে রয়েছে দুটি অত্যাধুনিক বিমানবাহী রণতরি- এইচএমএস কুইন এলিজাবেথ ও এইচএমএস প্রিন্স অব ওয়েলস। আরও রয়েছে ৯টি সাবমেরিন, ৮টি ফ্রিগেট ও ১৮টি ওপিভি।

    পোর্টসমাউথে যুক্তরাজ্যের রয়্যাল নেভির বিমানবাহী রণতরি এইচএমএস কুইন এলিজাবেথ। ছবি: রয়টার্স

    ১০. তুরস্ক:

    ২০২৩ সালে কমিশনপ্রাপ্ত হেলিকপ্টারবাহী রণতরিকে কেন্দ্র করে তুরস্কের নৌ শক্তি সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে তাদের হাতে রয়েছে ১৩টি সাবমেরিন, ১৭টি ফ্রিগেট, ৯টি কভার্ট, ১১টি মাইন ওয়ারফেয়ার জাহাজ ও ৩৪টি ওপিভি।

    হাইফা বন্দরে তুরস্কের একটি ফ্রিগেট। ছবি: রয়টার্স

    বিশ্লেষণ:

    বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলো সমুদ্রপথে আধিপত্য ধরে রাখতে নৌবাহিনীকে অত্যাধুনিক ও পারমাণবিক সক্ষমতায় সমৃদ্ধ করছে। পরিমাণে চীন এগিয়ে থাকলেও, প্রযুক্তি ও বৈশ্বিক অভিযানের সক্ষমতায় যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোও নিজেদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে দ্রুত নৌ শক্তি বাড়াচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আইন আদালত

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষার দায়িত্ব কার?

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.