Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অরুণাচলের নামকরণ ‘চীনের সার্বভৌম সিদ্ধান্ত’
    আন্তর্জাতিক

    অরুণাচলের নামকরণ ‘চীনের সার্বভৌম সিদ্ধান্ত’

    এফ. আর. ইমরানমে 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি স্থানকে নতুনভাবে নামকরণ করার পর দিল্লির তীব্র প্রতিক্রিয়ায় চীন সাফ জানিয়ে দিয়েছে- এটি তাদের ‘সার্বভৌম সিদ্ধান্ত’ এবং একান্ত ‘অভ্যন্তরীণ বিষয়’।

    চীনের দাবি, অরুণাচল প্রদেশ (যা তারা ‘জাংনান’ বলে) ইতিহাস, ভূগোল এবং প্রশাসনিকভাবে চীনের অংশ। তাই ওই অঞ্চলের স্থানগুলোকে চীনা নামে ডাকা তাদের অধিকার।

    গত ১১ মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের অন্তত ২৭টি স্থানের নতুন নাম প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, চারটি রাস্তা, দুটি নদী, একটি হ্রদ এবং পাঁচটি বসতি।

    বৃহস্পতিবার (১৫ মে) রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, নামকরণের এই পদক্ষেপ ঘিরে দিল্লির প্রতিক্রিয়ায় চীন এক বিবৃতিতে জানায়, এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত এবং এতে অন্য কোনো দেশের কিছু বলার সুযোগ নেই।

    চীন দীর্ঘদিন ধরেই অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বতের’ অংশ বলে দাবি করে আসছে। ২০১৭ সাল থেকে অঞ্চলটির বিভিন্ন স্থানে নিজেদের পছন্দের চীনা নামকরণ করে আসছে বেইজিং। ওই বছর ৬টি, ২০২১ ও ২০২৩ সালে ১৫টি করে এবং সর্বশেষ ২০২৪ সালের মার্চে আরও ৩০টি স্থানের নাম পাল্টায় চীন।

    চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জাংনান চীনের অংশ- এটি ঐতিহাসিক এবং বাস্তব সত্য। আমাদের দেওয়া নামকরণ যথাযথভাবে সরকারি রেকর্ড ও মানচিত্রে প্রতিফলিত হয়েছে।

    এদিকে ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। কোনো কৃত্রিম নামকরণ বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।

    প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের এই ঘোষণাকে ভারতীয় কূটনীতির জন্য বড় চাপ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে। তাঁদের ভাষায়, ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি প্রতিবেশীদের সঙ্গে বারবার সংঘাত তৈরি করছে- যা গোটা অঞ্চলের স্থিতিশীলতা প্রশ্নের মুখে ফেলছে।

    চীনের এই অবস্থান নতুন নয়। এর আগেও তারা অরুণাচলের একাধিক স্থানের চীনা নাম দিয়ে অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে। তবে ভারত প্রতিবারই এই দাবির ঘোর বিরোধিতা করেছে এবং তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.