বুধবার পরিচালিত একটি অভিযানে বেশ কিছু অ্যাসল্ট রাইফেল, তীর-ধনুক ও ঘরে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অভিযানে ইন্দোনেশীয় বাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলেও দাবি করা হয়।
রয়টার্স থেকে জানা যায়, সেনাবাহিনীর এই অভিযানের বিষয়ে পাপুয়ার স্বাধীনতাকামী একটি গোষ্ঠীর মুখপাত্রকে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
উল্লেখ্য, ১৯৬৯ সালে নেদারল্যান্ডসের শাসন শেষ হওয়ার পর জাতিসংঘের তত্ত্বাবধানে এক গণভোটের মাধ্যমে খনিজসম্পদে সমৃদ্ধ পাপুয়া অঞ্চলটি ইন্দোনেশিয়ার অধীনে আসে। এরপর থেকেই অঞ্চলটিতে স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র লড়াই চলমান রয়েছে।
বিচ্ছিন্নতাবাদীরা এর আগে একাধিকবার বিদেশি নাগরিকদের জিম্মি করেছে। ১৯৯৬ সালে তারা ২৬ জন বন্যপ্রাণী গবেষককে জিম্মি করে এবং সম্প্রতি নিউ জিল্যান্ডের এক পাইলটকে প্রায় ১৯ মাস জিম্মি রাখার পর মুক্তি দেয়।
গত মাসেই একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করে, তারা ১৭ জন ‘ছদ্মবেশি সেনাসদস্যকে’ হত্যা করেছে, যারা সোনা অনুসন্ধানের কাজে নিয়োজিত ছিল বলে তাদের দাবি।

