Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাজ্য কি আসলেই ধীরে ধীরে ইইউর দিকে ফিরে যাচ্ছে?
    আন্তর্জাতিক

    যুক্তরাজ্য কি আসলেই ধীরে ধীরে ইইউর দিকে ফিরে যাচ্ছে?

    হাসিব উজ জামানমে 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাজ্য কি আরও দূরত্ব বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০১৬ সালে যুক্তরাজ্যের জনগণ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা একটি গণভোটে ভোট দিয়ে জানায়, তারা ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যেতে চায়। এরপর ২০২০ সালে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ছেড়ে দেয়। এই ঘটনাকে বলা হয় ‘ব্রেক্সিট’। সেই সময় ব্রিটিশ সরকার বলেছিল, তারা এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, নিজেদের আইন তৈরি করতে পারবে এবং তাদের ওপর আর ইউরোপের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। সুত্রঃবিবিসি

    কিন্তু কয়েক বছর পর এখন অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। ব্রেক্সিটের পর অনেক ব্যবসা জটিল হয়ে গেছে, পণ্যের দাম বেড়েছে, সীমান্তে সমস্যা হচ্ছে, তরুণরা আগের মতো সহজে ইউরোপে গিয়ে কাজ বা পড়াশোনা করতে পারছে না, আবার ইউরোপীয় তরুণরাও ব্রিটেনে আসতে পারছে না। এসব কারণে নতুন করে চিন্তা শুরু হয়েছে—ব্রিটেন কি ইউরোপের সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্ক গড়বে?

    ব্রেক্সিটের আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিয়মিত ব্রাসেলসে গিয়ে ইইউয়ের বৈঠকে অংশ নিতেন।
    ব্রেক্সিটের আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিয়মিত ব্রাসেলসে গিয়ে ইইউয়ের বৈঠকে অংশ নিতেন।

    এ মাসে, ১৯ মে, লন্ডনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এটি ব্রেক্সিটের পর এই ধরনের প্রথম বড় বৈঠক। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং তার মন্ত্রীরা এই বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে বসবেন। তাঁরা আলোচনা করবেন কীভাবে ইউরোপ ও ব্রিটেন একসঙ্গে কাজ করতে পারে—বিশেষ করে নিরাপত্তা, প্রতিরক্ষা, তরুণদের জন্য সুযোগ তৈরি এবং খাদ্য, জ্বালানি ও অভিবাসন নিয়ে।

    এই বৈঠকটি হচ্ছে লন্ডনের ঐতিহাসিক ‘ল্যাঙ্কাস্টার হাউজে’। এই ভবন ব্রিটেন ও ইউরোপের সম্পর্কের প্রতীক। বহু বছর আগে, রানী ভিক্টোরিয়া এখানে চপিনের পিয়ানো বাজানো শুনেছিলেন। আবার ২০০৩ সালে টনি ব্লেয়ার এই ভবনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বৈঠক করেছিলেন। এই ভবনের প্রতিটি দেয়ালে ইউরোপ ও ব্রিটেনের মিশে থাকা ইতিহাসের ছাপ আছে।

    ইইউয়ের বৈদেশিক নীতির প্রধান কাজা কাল্লাস বলেছেন, অতীতের উত্তেজনার পরেও, ‘আমাদের এই অংশীদারিত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে।’

    বৈঠকে প্রধান বিষয় হচ্ছে একটি ‘নিরাপত্তা চুক্তি’। এটি হবে এমন একটি চুক্তি যেখানে ব্রিটেন ও ইউরোপ একসঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, অভিবাসন ও অপরাধ দমনে কাজ করবে। কিছু লোক এই চুক্তিকে সমর্থন করছে। তারা বলছে, এতে শুধু নিরাপত্তাই বাড়বে না, বরং ব্রিটেনের অস্ত্র শিল্প, প্রতিরক্ষা খাত এবং অন্যান্য ব্যবসাও লাভবান হবে।

    যেমন, ইউরোপীয় ইউনিয়ন SAFE নামে একটি বড় প্রকল্প চালু করছে, যেখানে ১৫০ বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেওয়া হবে নতুন প্রতিরক্ষা প্রকল্পে। যদি ব্রিটেন এই নিরাপত্তা চুক্তিতে যুক্ত হয়, তবে ব্রিটিশ কোম্পানিগুলোও এই অর্থ পেতে পারে।

    তবে এই উদ্যোগের বিরোধিতাও হচ্ছে। কনজারভেটিভ পার্টির কিছু নেতা বলছেন, এটি ব্রিটেনের স্বাধীনতার ওপর আঘাত। তারা বলছে, ব্রেক্সিটের মূল কথা ছিল—নিজের আইন নিজে বানানো, নিজের সীমান্ত নিজে নিয়ন্ত্রণ করা। এখন যদি ইউরোপের সঙ্গে আবার নিয়ম মেনে চলতে হয়, তাহলে তো আগের মতোই হয়ে যাবে!

    কিছু মানুষ সার কিয়ের স্টারমারকে অতিরিক্ত সতর্ক থাকার অভিযোগ করেছেন

    আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য ও পানীয় পণ্যের সীমান্ত পরীক্ষা। ব্রেক্সিটের পরে ইউরোপে খাবার রপ্তানি করতে অনেক নিয়ম-কানুন, কাগজপত্র লাগে। এতে খরচ বাড়ে, সময় নষ্ট হয়। অনেক ছোট ব্যবসা তাই ইউরোপে পণ্য পাঠাতে চায় না। এখন সরকার চাইছে ইউরোপের সঙ্গে একটি চুক্তি করতে, যাতে এই পরীক্ষা কিছুটা সহজ হয়। এতে পণ্যের দাম কমতে পারে।

    কিন্তু এই চুক্তিও বিতর্কিত। কারণ এর মানে হচ্ছে, ব্রিটেনকে ইউরোপের কিছু খাদ্যনিয়ম মানতে হবে, এবং এই নিয়ম নিয়ন্ত্রণ করবে ইউরোপীয় আদালত। কিছু রাজনীতিবিদ বলছেন, এতে ব্রিটেন আবার পরোক্ষভাবে ইউরোপের নিয়ন্ত্রণে চলে যাবে।

    তরুণদের জন্য আরেকটি আলোচনা হচ্ছে একটি ‘ইউথ মোবিলিটি চুক্তি’। এর মাধ্যমে ৩০ বছরের কম বয়সীরা ইউরোপে গিয়ে পড়াশোনা বা কাজ করতে পারবে, আবার ইউরোপীয় তরুণরাও ব্রিটেনে আসতে পারবে। ব্রেক্সিটের পর এই সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এখন নতুনভাবে আলোচনা হচ্ছে এটি আবার চালু করার।

    জনগণের অনেকেই মনে করছেন, তরুণদের জন্য কাজ ও শিক্ষা দরজা খোলা থাকলে সেটি ভালো। কারণ এসব মানুষ পড়তে ও কাজ করতে আসে, তারা বেআইনিভাবে আসছে না। তাই এসব ক্ষেত্রে অভিবাসন নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। তবে কিছু রাজনীতিবিদ এখনো বলছেন, এটা ‘ইউরোপীয় ইউনিয়নে ফেরার প্রথম ধাপ’।

    সরকার বলছে, তারা কোনোভাবেই আবার EU-তে যোগ দিচ্ছে না। তারা শুধু চাইছে যে, ব্রেক্সিটের পর মানুষ যে সমস্যা ও অসুবিধার মুখে পড়েছে, তা যেন কিছুটা কমানো যায়। তাই বলা হচ্ছে, এটা ‘ব্রেক্সিটকে কার্যকর ও বাস্তবসম্মতভাবে কাজে লাগানো’—ফিরে যাওয়া নয়।

    অনেকেই মনে করছেন, এই নতুন বৈঠক ও চুক্তিগুলো বড় পরিবর্তন না হলেও, একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। যদি এগুলো সফল হয়, তবে ভবিষ্যতে আরও বড় চুক্তি বা সহযোগিতা হতে পারে।

    শেষ পর্যন্ত, যুক্তরাজ্য ও ইউরোপের সম্পর্ক আবার ধীরে ধীরে গড়ে উঠছে। একসময় যাদের বিচ্ছেদ হয়েছিল, এখন তারা বাস্তবতা মেনে আবার একসঙ্গে কাজ করার চেষ্টা করছে। সময়ই বলে দেবে, এই সম্পর্ক কতদূর এগোবে, এবং তাতে সাধারণ মানুষের জীবন কতটা ভালো হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.