Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের ‘অহংকার’ চুরমার করে দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ
    আন্তর্জাতিক

    ভারতের ‘অহংকার’ চুরমার করে দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

    এফ. আর. ইমরানমে 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, দেশটির সশস্ত্র বাহিনী ভারতের ‘মিথ্যা অহংকার’ ধ্বংস করে দিয়েছে এবং গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে- দক্ষিণ এশিয়ার প্রতিটি রাষ্ট্রই সমান মর্যাদার অধিকারী। বৃহস্পতিবার (১৫ মে) কামরা বিমানঘাঁটিতে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সূত্র: দ্য ডন

    শাহবাজ শরিফ বলেন, “আপনারা শুধু বিশ্বমঞ্চের দৃষ্টিভঙ্গিই বদলাননি বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণকেও পাল্টে দিয়েছেন।”

    তিনি ভারতকে আলোচনার মাধ্যমে কাশ্মীরসহ সব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। একইসঙ্গে দাবি করেন, ৬ ও ৭ মে রাতের সংঘাতে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে- যার মধ্যে রয়েছে তিনটি রাফায়েল, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০।

    পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব ড্রোনের মধ্যে ছিল ইসরায়েলি প্রযুক্তির হেরন ইউএভি, কোয়াডকপ্টার ও নজরদারি ড্রোন।

    এর পূর্বে পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ জানান, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে।

    আওরঙ্গজেব বলেন, “পিএএফ শান্তি ও যুদ্ধ উভয়কালেই প্রস্তুত থাকে। আমরা কেবল শত্রুর বিমান প্রতিহত করিনি বরং তাদের ড্রোন জ্যাম করে, ডেটা ট্রান্সমিশন ব্যাহত করে এবং টার্গেট করে ধ্বংস করেছি।”

    প্রসঙ্গত, ভারত-পাকিস্তান উত্তেজনার সর্বশেষ ধাক্কা লাগে ৭ মে, যখন ভারতের চালানো বিমান হামলায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় অন্তত ৩১ বেসামরিক নাগরিক নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ডজনখানেক ড্রোন গুঁড়িয়ে দেয়। চারদিনের এই সংঘাতে ভারতের কমপক্ষে ১১ সেনা ও ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।

    দুই প্রতিবেশী দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যদি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে তা গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.