Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ২ ঘণ্টাতেও ফলহীন
    আন্তর্জাতিক

    রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ২ ঘণ্টাতেও ফলহীন

    এফ. আর. ইমরানমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তুর্কি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিন বছরেরও বেশি সময় পর সরাসরি শান্তি আলোচনায় বসেও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠক মাত্র দুই ঘণ্টার কম সময়েই কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

    বসফরাসের তীরে অবস্থিত দোলমাবাচ্চে প্রাসাদে আয়োজিত এ বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলোচনার শুরুতেই তিনি বক্তব্য রাখেন, যা তুরস্কের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

    ২০২২ সালে যুদ্ধ শুরুর পর মার্চে একবার মুখোমুখি হয়েছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। প্রায় তিন বছর পর এই দ্বিতীয়বারের মতো সরাসরি আলোচনায় বসার উদ্যোগকে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হিসেবে দেখা হলেও- প্রত্যাশিত ফল আসেনি।

    বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই এই আলোচনা আয়োজন সম্ভব হয়েছে। যদিও বৃহস্পতিবার ট্রাম্প নিজেই বলেন, “আমি ও পুতিন মুখোমুখি না হওয়া পর্যন্ত কোনো অগ্রগতি হবে না।” তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা আছে তার।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কিথ কেলগ আলোচনার আগে ইস্তাম্বুলে আলাদা বৈঠকে অংশ নেন। রুবিও পরে সাংবাদিকদের বলেন, আলোচনাকারী প্রতিনিধিদের স্তর দেখে তিনি কোনো বড় অগ্রগতির আশা করেননি।

    ইউক্রেনের পক্ষ দাবি করা হয়েছে, শান্তিপ্রক্রিয়ায় এগোতে হলে রাশিয়াকে অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে হবে, অপহৃত ইউক্রেনীয় শিশুদের ফেরত দিতে হবে এবং যুদ্ধবন্দি বিনিময় করতে হবে।

    অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা কূটনৈতিকভাবে যুদ্ধের অবসান চায় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে তারা শঙ্কা করছে, বিরতির সুযোগ নিয়ে ইউক্রেন নতুন সেনা মোতায়েন ও পশ্চিমা অস্ত্র সংগ্রহে ব্যস্ত হতে পারে।

    ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তিপ্রক্রিয়ায় আন্তরিক নন। আলোচনার প্রস্তাব দিলেও তিনি নিজে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন। ফলে, দুই পক্ষই মধ্যম পর্যায়ের প্রতিনিধিদল পাঠায়।

    এদিকে আলোচনা চলাকালেই রাশিয়া জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনে ধীরগতির অভিযান চালিয়ে আরও একটি গ্রাম দখল করেছে- যা আলোচনার পরিবেশকে আরও অনিশ্চিত করে তুলছে।

    বিশ্লেষকদের মতে, এই আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পেলেও, তাৎক্ষণিক কোনো শান্তির আশার আলো দেখা যাচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.