Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশকে বাদ দিয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের
    আন্তর্জাতিক

    বাংলাদেশকে বাদ দিয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

    হাসিব উজ জামানমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশকে বাদ দিয়ে ‍সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এর সরাসরি প্রভাব পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে। বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে চলা যোগাযোগ ব্যবস্থা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে বিকল্প সমুদ্র ও সড়কপথ তৈরিতে মনোযোগ দিয়েছে।

    ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে ভারত। এটি এনএইচ-৬ মহাসড়কের অংশ হবে। নতুন এই মহাসড়ক সরাসরি জোরিনপুই থেকে লংলাই হয়ে আইজল পর্যন্ত সংযোগ স্থাপন করবে।

    প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীন এনএইচআইডিসিএল। এটি ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার কথা। কর্মকর্তারা বলছেন, এটি শুধু উত্তর-পূর্ব ভারতের প্রথম উচ্চগতির মহাসড়ক নয়, বরং পাহাড়ি অঞ্চলে এটিই প্রথম বৃহৎ অবকাঠামো প্রকল্প।

    ভারতের বিদ্যমান ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট’-এর মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে বন্দরকে সংযুক্ত করা হয়েছে কলকাতা সমুদ্রবন্দরের সঙ্গে। এরপর সিত্তে থেকে পালেতওয়া নদীপথে এবং সেখান থেকে সড়কপথে মিজোরামের জোরিনপুই পর্যন্ত এই পথ বিস্তৃত। নতুন শিলং-শিলচর মহাসড়ক সেই সংযোগকে আরও দৃঢ় করবে।

    প্রযুক্তি ব্যবহারে থাকছে স্লোপ স্ট্যাবিলাইজেশন, ভূমিধস পূর্বাভাস, লিডার স্ক্যানিং, রক অ্যাংকর, হাই-স্ট্রেন্থ ওয়্যার মেশ এবং আধুনিক নজরদারি যন্ত্রপাতি। নির্মাণ হবে হাইব্রিড অ্যানুইটি মোডে (এইচএএম), একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে। প্রকল্পে থাকছে ১৯টি বড় সেতু, ১৫৩টি ছোট সেতু, ৩২৬টি কালভার্ট, ২২টি আন্ডারপাস, ২৬টি ওভারপাস এবং ৩৪টি ভায়াডাক্ট। অনুমোদিত ব্যয় প্রায় ২২,৮৬৪ কোটি রুপি।

    নতুন মহাসড়ক চালু হলে শিলং থেকে শিলচর পর্যন্ত সময় সাড়ে ৮ ঘণ্টা থেকে কমে ৫ ঘণ্টায় নেমে আসবে।

    বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব

    বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সংযোগে প্রধান ভরসা শিলিগুড়ির সরু “চিকেনস নেক” করিডর। বিকল্প হিসেবে বাংলাদেশের মধ্য দিয়ে ও মিয়ানমার হয়ে সংযোগ থাকলেও, বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং বঙ্গোপসাগরপথে তাদের নিয়ন্ত্রণ কঠোর করায় ভারত বিকল্প পথ অনুসন্ধানে বাধ্য হচ্ছে।

    এ ছাড়া, নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশে চালানো কয়েকটি রেল প্রকল্পও স্থগিত করেছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিনটি চলমান প্রকল্প বন্ধ হয়েছে এবং পাঁচটি জরিপকাজ স্থগিত রয়েছে। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ হাজার কোটি রুপি।

    এই পরিস্থিতিতে ভারত নতুন করে নেপাল ও ভুটান হয়ে বিকল্প সংযোগের সম্ভাবনাও খতিয়ে দেখছে। এসব উদ্যোগে ব্যয় হতে পারে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপি।

    বাণিজ্যে ছায়া পড়লেও সম্পর্ক গুরুত্বপূর্ণ

    ২০২৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন ডলার। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও, রাজনৈতিক স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত ভারত নতুন বিনিয়োগ ও নির্মাণ সামগ্রী পাঠানোর বিষয়ে সংযত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সূত্র।

    ভারত যে কৌশলগতভাবে বাংলাদেশকে বাইপাস করে বিকল্প পথ তৈরি করছে, তা স্পষ্ট। মিয়ানমার হয়ে তৈরি হওয়া এই সড়ক ও সমুদ্রপথ শুধু একটি পরিবহন প্রকল্প নয়, এটি ভারতীয় ভূরাজনীতির একটি কৌশলগত পাল্টা চালও বটে। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না ঘটলে এই অঞ্চলজুড়ে পরিবেশ ও সহযোগিতার ভারসাম্য টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.