সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। ট্রাম্পের হাঁটার সময় তার দুই পাশে একদল নারী চুল উড়িয়ে নাচ করছেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অবাক হয়েছেন, কেউ সমালোচনাও করেছেন। তবে এই নাচ সম্পর্কে জানলে বোঝা যাবে কেন এটি বিশেষ।
এই নাচের নাম ‘আই-আইয়ালা’। এটি সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী একটি নৃত্য। ২০১৪ সালে ইউনেসকো এক তথ্যচিত্রে এই নাচের উৎস, ধারা ও তাৎপর্য তুলে ধরে। ঢোলের তালে চুল এক পাশে থেকে অন্য পাশে ছোঁড়ে এই নাচ আরব সংস্কৃতির অংশ। এটি সাধারণ কোনো নাচ নয় বরং একটি সংস্কৃতিক ঐতিহ্য।
প্রথাগতভাবে এই নাচ বড় কোনো উৎসব, বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে হয়। পুরুষরা দুই সারিতে দাঁড়িয়ে বাঁশের ছোট লাঠি হাতে নিয়ে গান ও কবিতার ছন্দে লাঠি নেড়ে নাচেন। ঢোল বাজিয়ে তালে তালে নাচের ছন্দ মেনে চলে। পুরুষদের নাচে চুল নেড়ানোর অংশ থাকে না। তারা লাঠি নিয়ে বিশেষ ভঙ্গিতে নাচ করেন।
নারীরা পরে এই নাচে যুক্ত হন। রঙিন পোশাক ও সাজে তারা অংশ নেন। নারীদের নাচের প্রধান আকর্ষণ হলো চুল এক পাশে থেকে অন্য পাশে ছুঁড়ে নাচা। এটিই ‘চুল উড়ানো নৃত্য’ নামে পরিচিত। সংযুক্ত আরব আমিরাতে এই রূপে আই-আইয়ালা নাচ জনপ্রিয় হয়ে উঠেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই নাচ ও গান বেদুইন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মেয়েরা পুরুষদের প্রতি তাদের আস্থা ও সুরক্ষার প্রতীক হিসেবে এই নাচ করেন। এই শিল্প উত্তরাধিকার সূত্রে চলে আসে। প্রধান শিল্পীর ওপর থাকে অন্যদের প্রশিক্ষণের দায়িত্ব।
শতাব্দী ধরে এই নৃত্য কাতার, সৌদি আরব, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে নিয়মিত আয়োজিত হয়ে আসছে। ট্রাম্পকে এই ঐতিহ্যবাহী নাচ দিয়ে স্বাগত জানানো হয়েছে। এটি এক প্রাচীন সম্মানের রীতি।
আই-আইয়ালা নাচ শুধু বিনোদন নয়, এটি আরব সংস্কৃতির পরিচয়। ইতিহাস ও গর্বের এক জীবন্ত অংশ।

