Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

    এফ. আর. ইমরানমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ ফিলিস্তিনি। এ সময় জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় তিন লাখ বাসিন্দাকে- এমনটাই জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

    শনিবার (১৭ মে) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে যুক্ত হয়েছে আরও একটি ভয়াবহ অধ্যায়। শুধু উত্তর গাজা গভর্নরেটেই গত দুই দিনে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এটি সুস্পষ্টভাবে গণহত্যার অংশ।”

    মিডিয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে অন্তত এক হাজার বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। বাস্তুচ্যুতদের ঠেলে দেওয়া হয়েছে গাজা শহরের দিকে- যেখানে পর্যাপ্ত আশ্রয়ের কোনো ব্যবস্থাই নেই। আশ্রয়হীন হাজার হাজার মানুষ বর্তমানে খোলা আকাশের নিচে রাস্তায় রাত কাটাচ্ছেন, বিশেষ করে আল-জালাআ স্ট্রিট ও আল-সাফতাউই এলাকায়।

    বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, হামলার পরপরই উদ্ধারকারী ও চিকিৎসা কর্মীদের বাধা দেওয়ার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিটের প্রবেশ আটকে দেয়। ফলে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে রয়েছে অন্তত ১৪০ জনের মরদেহ, যা সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

    এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল-জাতার, বাইত লাহিয়া ও আশপাশের এলাকায় শরণার্থী শিবিরে বসানো শত শত তাঁবু ড্রোন হামলায় পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার মিডিয়া অফিস বলছে, আন্তর্জাতিক মহলের নির্লিপ্ততা এবং কিছু দেশের নির্লজ্জ সমর্থন এই মানবিক বিপর্যয়কে আরও গভীর করেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চার দিনের উপসাগরীয় সফরের সময়েই ইসরায়েলি বাহিনী ৩৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর আগের চার দিনে নিহতের সংখ্যা ছিল প্রায় ১০০ জন, অর্থাৎ ট্রাম্পের সফরকালীন নিহতের সংখ্যা চারগুণ বেড়েছে।

    প্রসঙ্গত, ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে। ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরুর পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধেই প্রাণ গেছে ৫৩ হাজার ২০০ জনের বেশি মানুষের।

    গাজার মিডিয়া অফিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে- এই গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে, অবরোধ তুলে মানবিক সহায়তার পথ খুলে দিতে এবং ইসরায়েলি নেতৃত্বকে আন্তর্জাতিক বিচারিক কাঠগড়ায় দাঁড় করাতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.