Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরোর মহাকাশ মিশনে বড় ধাক্কা, উৎক্ষেপণের পরই রকেট ধ্বংস
    আন্তর্জাতিক

    ইসরোর মহাকাশ মিশনে বড় ধাক্কা, উৎক্ষেপণের পরই রকেট ধ্বংস

    এফ. আর. ইমরানমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ মহাকাশযান। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠাতে গিয়ে চরম ব্যর্থতার মুখে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। রোববার (১৮ মে) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬১ রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে পুরো মিশন ভেঙে পড়েছে।

    উৎক্ষেপণের মাত্র ২০৩ সেকেন্ড পর, উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করার আগেই ত্রুটি ধরা পড়ে। ফলে ইসরোর বিজ্ঞানীরা অভিযান বাতিল করে রকেটটিকে মহাকাশেই ধ্বংস করে দেন। এনডিটিভি ও এএনআই জানিয়েছে, ইসরোর ১০১তম এই অভিযানে ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১,৬৯৬ কেজি এবং এটিকে ৫২৪ কিলোমিটার উচ্চতার সান-সিংক্রোনাস পোলার কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল।

    রকেট উৎক্ষেপণের পর থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচার করছিল ইসরো। মিশন ব্যর্থ হওয়ার পর সরাসরিই বিষয়টি স্বীকার করেন সংস্থার প্রধান ভি নারায়ণান। পরে এক্সে দেওয়া পোস্টে ইসরো জানায়, দ্বিতীয় ধাপ পর্যন্ত মিশন স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে বিশেষ পর্যবেক্ষণে ত্রুটি ধরা পড়ে- যার ফলে মিশনটি বন্ধ করা হয়।

    ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে ইসরো মোট ৬৩টি উৎক্ষেপণ করেছে, যার মধ্যে এটি তৃতীয় সম্পূর্ণ ব্যর্থ মিশন। কী কারণে এই প্রযুক্তিগত ত্রুটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংস্থাটির প্রকৌশল বিভাগ।

    এই ব্যর্থতা ভারতের সাম্প্রতিক মহাকাশ সাফল্যগুলোর মাঝে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.