Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের ইউটিউবার গ্রেপ্তার
    আন্তর্জাতিক

    পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের ইউটিউবার গ্রেপ্তার

    এফ. আর. ইমরানমে 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (১৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন, যেখানে তিনি বিভিন্ন ভ্রমণবিষয়ক ভিডিও প্রকাশ করতেন। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে পাকিস্তান সফরের সময় তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং পরবর্তীতে সংবেদনশীল তথ্য পাচার করতেন।

    তদন্তে উঠে এসেছে, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির পরিচয় হয়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, দানিশের মাধ্যমে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে জড়িয়ে পড়েন।

    এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহেই পাকিস্তানি কর্মকর্তা দানিশকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে।

    ভারতের তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তার মোবাইল থেকে পাওয়া গেছে ছদ্মনামে সেভ করা একাধিক সন্দেহভাজন নম্বর, যার মধ্যে ‘জাট রানধাওয়া’ নামে সেভ করা একটি নম্বরের মালিক হিসেবে পরিচিত হয়েছেন পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে রানা শাহবাজ।

    ‘ইন্ডিয়া টুডে’র বরাত দিয়ে আরও জানানো হয়েছে, বালি ও ইন্দোনেশিয়া সফরের সময় জ্যোতির সঙ্গে একজন পাকিস্তানি গোয়েন্দার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বলেও সন্দেহ করা হচ্ছে।

    জ্যোতির পাশাপাশি আরও পাঁচজনকে একই চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানজুড়ে গড়ে ওঠা এই গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কটি ভেঙে ফেলার চেষ্টা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো।

    সম্প্রতি জম্মু ও কাশ্মিরের পেহলেগামে হামলার ঘটনার পর থেকে পাকিস্তান-সংক্রান্ত গুপ্তচর তৎপরতা নিয়ে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.