Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে নিহত ২৮
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোতে নিহত ২৮

    এফ. আর. ইমরানUpdated:মে 19, 2025মে 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: এপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের কেনটাকি, মিসৌরি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ব্যাপক টর্নেডো ও ঝড়বৃষ্টিতে এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেনটাকি রাজ্য, যেখানে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লরেল কাউন্টিতেই ১৯ জন মারা গেছেন। সূত্র: এপি

    শনিবার রাত থেকে রোববার (১৮ মে) পর্যন্ত চলা এই ভয়াবহ ঝড়ে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়, উল্টে পড়ে বহু যানবাহন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। স্থানীয়রা এখন ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজেদের জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত, তবে সামনে আরও ঘূর্ণিঝড় ও দুর্যোগের আশঙ্কায় রয়েছেন চরম উৎকণ্ঠায়।

    যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী কয়েকদিন দেশটির মধ্যাঞ্চলে আরও বজ্রঝড়, ভারি বৃষ্টিপাত এবং নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে।

    রোববার টেক্সাসের মিংগাস শহরের কাছে বড় আকারের একটি বিপজ্জনক টর্নেডোর খবর মিলেছে, তবে এখন পর্যন্ত সেখানে প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় শেরিফের কার্যালয়।

    এছাড়া ক্যানসাস, ওকলাহোমা ও নেব্রাস্কার কিছু এলাকায় টেনিস বলের আকারের শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মিসৌরি ও ক্যানসাসে ঘণ্টায় ৯৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে কর্তৃপক্ষ।

    কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, রাজ্যের রাসেল কাউন্টিতেও একজনের মৃত্যু হয়েছে। ঝড়ে আহত অন্তত ১০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঝড়ের কারণে অন্তত ২৪টি সড়ক আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।

    মিসৌরির সেন্ট লুইসে শহরের মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, শহরটিতে ৫ জন নিহত, ৩৮ জন আহত এবং ৫০০০ টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    অন্যদিকে মিসৌরির স্কট কাউন্টিতে আরেকটি টর্নেডোর আঘাতে দুইজন নিহত এবং আরও অনেক বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ ডেরিক হুইটলি।

    যুক্তরাষ্ট্রে প্রতিবছর গড়ে ১২০০ টির মতো টর্নেডো হয়ে থাকে এবং দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই এসব ঝড়ের প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, বিগত বছরগুলোর তুলনায় এখন মধ্য-দক্ষিণাঞ্চলে- বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও গাছপালায় ঘেরা এলাকায় টর্নেডোর প্রবণতা বাড়ছে। এক সময়ের ‘টর্নেডো অ্যালি’ অঞ্চল- ওকলাহোমা, ক্যানসাস ও টেক্সাস- এ ঝড়ের প্রবণতা তুলনামূলক কমে গেলেও অন্যান্য অঞ্চলে এর বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন, পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.