Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির পথে রাশিয়া-ইউক্রেন, মধ্যস্থতায় ট্রাম্প
    আন্তর্জাতিক

    ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির পথে রাশিয়া-ইউক্রেন, মধ্যস্থতায় ট্রাম্প

    এফ. আর. ইমরানMay 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনালাপের পর এই ঘোষণা দেন তিনি।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প ওই ফোনালাপকে ‘খুব ফলপ্রসূ’ বলে আখ্যা দেন। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার শর্তাবলি দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করেই নির্ধারণ করবে।

    রুশ প্রেসিডেন্ট পুতিনও জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি সমঝোতা নিয়ে আলোচনা শুরু করতে তারা প্রস্তুত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ‘একটি গুরুত্বপূর্ণ মোড়’ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রকে এই আলোচনায় সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।

    ট্রাম্প আরও জানান, তিনি জেলেনস্কিকেও আলোচনা শুরুর বিষয়টি অবহিত করেছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড এবং ইতালির নেতাদের সঙ্গেও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যুক্ত হয়েছেন তিনি।

    জেলেনস্কি বলেন, “এই আলোচনা অবশ্যই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণে হতে হবে। যুক্তরাষ্ট্র সরে গেলে এতে একমাত্র লাভবান হবেন পুতিন।”

    এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া যুদ্ধবিরতির একটি সময়সীমাসহ শান্তিচুক্তির একটি খসড়া তৈরির বিষয়ে রাজি রয়েছে। যদিও নির্দিষ্ট সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

    ট্রাম্প দ্রুত চুক্তি সম্পন্ন করতে আগ্রহী বলে জানিয়ে, রুশ উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনা চলছে এবং একটি কাঠামোবদ্ধ সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে দুই দেশ।

    জেলেনস্কি বলেন, ইউক্রেন পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে। তবে রাশিয়া এই প্রস্তাবে সাড়া না দিলে আরও কঠোর নিষেধাজ্ঞার প্রয়োজন হবে। তিনি সতর্ক করে দেন, ইউক্রেনকে বাদ দিয়ে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়।

    “পুতিনের প্রস্তাবিত চুক্তির খসড়া এখনও আমাদের হাতে পৌঁছেনি” বলেন জেলেনস্কি, “যখন পাব, তখনই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।”

    উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাশিয়া ন্যাটো, ওএসসিই ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছিল, যাতে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রাশিয়ার বিরুদ্ধে নয়- এই মর্মে নিশ্চয়তা চাওয়া হয়। তবে পশ্চিমা শক্তিগুলো সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে বড় সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে মার্কিন বাহিনী প্রস্তুতি

    February 14, 2026
    মতামত

    একের পর এক পরাজয় লুকোতে ট্রাম্পের তৎপরতা

    February 14, 2026
    আন্তর্জাতিক

    ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই ‘সমাধান’ মনে করছেন ট্রাম্প

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.